• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০৭
সর্বশেষ :
হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের জেলা ও উপজেলা শাখার কমিটি ঘোষণা

প্রতিনিধি: / ৩৬৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট: বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে গাঙচিলের কমিটি গঠন করা হয়েছে।১৭ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট এর জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বাগেরহাট জেলা ও উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। গাঙচিলের বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দা তৈফন নাহার।

সভাপতি নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সেই সাথে স্ব স্ব পদে থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের আহবান জানান। মত বিনিময় সভা ও সাহিত্য আড্ডায় অন্যান্যের মধ্যে সহ সভাপতি কল্লোল সরকার, আরিফুল ইসলাম আকিঞ্জী, সমাজকল্যাণ সম্পাদক হেনা চৌধুরী, তথ্যপ্রযুক্তি সম্পাদক সেলিম হাসান তরফদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী সাইদুর রহমান সবুজ, কোষাধাক্ষ মো ওমর আলী, দপ্তর সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মুশফিকুল ইসলাম, গ্রন্থগার সম্পাদক ফাতিমা আক্তার, নির্বাহী সদস্য এহসানুল হক, শাহনাজ পারভিন ,আল মাসুম সহ গাঙচিল পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির সভাপতি হোসনেয়ারা হাসি জেলাকমিটির সভায় উপস্থিত হওয়ায় তাকে ফুলেল শুভেচছা প্রদান করা হয়। নবগঠিত কমিটির গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি ,জেলার আওতাধীন সকল উপজেলা কমিটি ঘোষণা করেন ।পরে গাঙচিল পরিবারের সদস্যদের গান ও কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com