• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৪
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

জেমস-রুপম প্রথমবার এক মঞ্চে

প্রতিনিধি: / ৪২৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: নগরবাউল জেমস এবং তার গানকে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম রয়েছে। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও তিনি সাধারণ শ্রোতা থেকে শুরু করে তারকাদের অনুরাগী বানিয়েছেন কণ্ঠের জাদুতে। সেই তালিকায় রয়েছে ওপার বাংলার জনপ্রিয় রকব্যান্ড ফসিলসের ভোকালিস্ট রুপম ইসলাম। জেমসকে যিনি নিজের সংগীত জীবনের শুরু থেকে গুরু মেনে আসছেন। দীর্ঘ ক্যারিয়ারে জেমসের সঙ্গে এক মঞ্চে গান গাওয়ার স্বপ্ন দেখেছেন প্রতিনিয়ত। অবশেষে কলকাতার মঞ্চে আগামী ৩ মার্চ তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এদিন প্রথমবারের মতো জেমসের নগরবাউলের সঙ্গে এক মঞ্চে পারফর্ম করবেন রুপমের ফসিলস। ফোরাম ফর দুর্গোৎসবের আয়োজনে কনসার্টে প্রধান আকর্ষণ রাখা হয়েছে নগরবাউল জেমসকে। কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই কনসার্টটি। ‘দুই বাংলার মেলবন্ধন’-¯েøাগানে কনসার্টের শিরোনাম দেওয়া হয়েছে ‘লিজেন্ডস কাম টুগেদার’। জেমসের সঙ্গে নিজেদের প্রথম কনসার্ট নিয়ে বেশ উচ্ছ¡সিত রুপম ইসলাম। তিনি বলেন, ‘কনসার্টটি নিশ্চিত হওয়ার পর থেকেই আমরা বেশ উচ্ছ¡সিত। প্রথমবার আমরা দুই বাংলার রকস্টার নগরবাউল জেমসের সঙ্গে এক মঞ্চে গান করবো। এটি আমাদের জন্য সৌভাগ্যের। ছোটবেলা থেকে যার গান শুনে আমরা বড় হয়েছি, ব্যান্ড করার সাহস পেয়েছি। এবার তার সঙ্গে এক মঞ্চে। এটি আমাদের জন্য গর্বের ও আমার জন্য অত্যন্ত আনন্দের। এক কথায় আমার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আশা করছি কলকাতাবাসীর জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com