• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা

বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বিদেশে বেড়েছে

প্রতিনিধি: / ৩০৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

অর্থনীতি: বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সমাপ্ত ২০২৩ সালে বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডে মোট খরচ হয়েছে ৮ হাজার ১৮৩ কোটি টাকা। এর আগের বছর লেনদেন হয়েছিল ৫ হাজার ১১৯ কোটি টাকা। অর্থাৎ, এক বছরের মধ্যে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে ৩ হাজার ১৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। একক মাস হিসেবে গত ডিসেম্বরেও লেনদেন বেড়েছে। ডিসেম্বর মাসে বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিরা ৯২৯ কোটি টাকা খরচ করেছে। এর আগের মাসে লেনদেন হয়েছিল ৭৯৮ কোটি টাকা। অর্থাৎ, মাসটিতে লেনদেন বেড়েছে ১৩১ কোটি টাকা বা ১৬.৪১ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরে দেশে ও বিদেশে কার্ডের মাধ্যমে ৪৫ হাজার ৩৫২ কোটি টাকার লেনদেন হয়, যা নভেম্বরের তুলনায় ৬.৩৫ শতাংশ বেশি। নভেম্বরে লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ৩৮৮ কোটি টাকা। ডিসেম্বর মাসে শুধু দেশের মধ্যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ৪৪ হাজার ৪২২ কোটি টাকার লেনদেন হয়েছে। ব্যবহারকারীর কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে ব্যাংকের দেওয়া কার্ড হচ্ছে ডেবিট কার্ড। অন্যদিকে ধারে জিনিস কেনার আধুনিক রূপ হচ্ছে ক্রেডিট কার্ড। ব্যাংক এবং কয়েকটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সাধারণত ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে। দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রা টাকায় খরচ করা যায়। আবার বিদেশি মুদ্রায় অনলাইনে পণ্য কিনে বাইরে থেকে দেশে আনা যায়। আবার বিদেশভ্রমণের সময়ও ক্রেডিট কার্ড ব্যবহার কেনাকাটা ও বিল পরিশোধ করা যায়। ডেবিট কার্ডের চেয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা খরচের পরিমাণ বাড়ছে দিনে দিনে। সা¤প্রতিক সময়ে কাগুজে ডলারের অপ্রতুলতায় ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা খরচের পরিমাণ বেড়েছে। ব্যাংক কর্মকর্তারা বলেছেন, কাে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে। এর ফলে বৈশ্বিকভাবে অর্থনৈতিক পরিস্থিতি আগের তুলনায় ভালো হচ্ছে। আমাদের দেশের পরিস্থিতির উন্নতি হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে। মানুষের আয় বাড়ছে। সব মিলিয়ে মানুষের বিদেশভ্রমণ আগের চেয়ে বাড়ছে। সবাই এখন বিদেশভ্রমণে কার্ডের মাধ্যমে ডলার নিয়ে যাচ্ছে। এর ফলে কার্ডে ডলার খরচ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশি মুদ্রায়ও কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে। এটিএম, পিওএস, সিআরএম এবং কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেন ডিসেম্বর মাসে ১৬.৪৫ শতাংশ বেড়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com