• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর গাজী নজরুলের ভিডিও বি*তর্কের জেরে শ্যামনগরে জামায়াত নেতার পদত্যাগ, এক মণ দুধ দিয়ে গোসল শ্যামনগরে র‍্যাবের অভিযান: চুনা নদীতে নোঙ্গর করা নৌকা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক- ২ গাজী নজরুলের সংসদ সদস্য পদে থাকা নিয়ে যা জানাল

ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ

নিজস্ব প্রতিনিধি / ১১৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সাতক্ষীরায় অনুমোদনহীনভাবে জ্বালানি তেল বিক্রির সময় একটি তেলবাহী লরি আটক করেছে স্থানীয় গ্রামবাসী। এসময় লরিটি থেকে প্রায় ৭ হাজার লিটার পেট্রল জব্দ করা হয়।

 

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গাভা গ্রামে এ ঘটনা ঘটে।

 

সোমবার (৩০ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা থেকে ৭ হাজার লিটার পেট্রল নিয়ে যমুনা অয়েল কোম্পানির একটি তেলবাহী লরি দেবহাটা উপজেলার একটি পেট্রোল পাম্পে সরবরাহের উদ্দেশ্যে রওনা দেয়।

 

কিন্তু পথে ফিংড়ির গাভা এলাকায় পৌঁছালে লরিটি থেকে সড়কের পাশে অবৈধভাবে তেল বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন লরিটি আটক করে।

 

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকায় লরিটি জব্দ করে থানায় নিয়ে আসে।

 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com