• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

রওনক হাসানের ৫ সিনেমা আসছে

প্রতিনিধি: / ৪০১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: রওনক হাসান ছোটপর্দার তারকাদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সা¤প্রতিক বছরগুলোতে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায়ও কাজ করছেন এ অভিনেতা। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন নির্মিত ‘চক্কর’ সিনেমা। এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। গতকাল মঙ্গলবার ফেসবুকে ‘চক্কর’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে রওনক লিখেছেন, কখনো কখনো সব কিছু ছাপিয়ে গল্পই হয়ে ওঠে সিনেমার মূল শক্তি! ‘চক্কর-৩০২’ একটি নিখাঁদ গল্পের সিনেমা, এ সময়ের সিনেমা! সকলের ভালোবাসা প্রত্যাশা। সিনেমাটির খবর জানতে রওনক হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সিনেমাটির কাজ শেষ হয়েছে। ঈদে এটি মুক্তি পেতে পারে। সে রকম প্রস্তুতি চলছে। তাছাড়া এ মুহূর্তে কোনো কিছু বলতে পারছি না। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন সিনেমাটির নির্মাতা। সিনেমার আরও খবর জানতে চাইলে রওনক হাসান বলেন, এ বছর ৫টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সবগুলোর তথ্য এই মুহূর্তে দিতে পারছি না, সামনের দিনগুলোতে আস্তে আস্তে জানাতে পারব। এ মুহূর্তে ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছি। এর পাশাপাশি অভিনয়শিল্পী সংঘের কাজেও ব্যস্ত সময় পার করছি। রওনক হাসান নাগরিক নাট্য স¤প্রদায়ের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিনেতা হিসেবে তো বটেই তিনি সুনাম অর্জন করেছেন নাট্যকার এবং নাট্যপরিচালক হিসেবেও।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com