• রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৪
সর্বশেষ :
ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির পাটকেলঘাটায় শশুরবাড়িতে বেড়াতে এসে জামাইয়ের মৃ*ত্যু সাতক্ষীরায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে হ*ত্যার অ*ভিযোগ ব্রহ্মরাজপুর পশুর হাটে চো*রাই গরুসহ আ*ট*ক ২, পুলিশে সোপর্দ শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী দেবহাটায় ভূমিসেবা মেলা উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ডুমুরিয়া বাজারে পূবালী ব্যাংকে সঞ্চয় করুন নিরাপদে থাকুন স্লোগানে গ্রাহক সমাবেশ

শাহরুখের ‘পাঠান টু’ সিনেমার প্রস্তুতি শুরু হলো

প্রতিনিধি: / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: দীর্ঘ চার বছর বিরতিতে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়ে পর্দায় ফেরেন শাহরুখ খান। রীতিমতো রাজকীয় প্রত্যাবর্তন করে বক্স-অফিসে ঝড় তোলেন বলিউডের এই বাদশাহ। এবার জানা গেল, ‘পাঠান টু’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন নির্মাতারা। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রযোজক আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের অষ্টম সিনেমা ‘পাঠান টু’ নির্মাণ করতে যাচ্ছেন। গেল বছরের শেষের দিকে আদিত্য চোপড়া ও তার টিম ‘পাঠান টু’ সিনেমার চিত্রনাট্যের কাজ শুরু করে। চলতি বছরের ডিসেম্বরে ‘পাঠান টু’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। তবে সিনেমাটির প্রথম পার্টের সব অভিনয়শিল্পী থাকবেন কি না, সেটা এখনও জানা যায়নি। ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয় ‘পাঠান’। ভারতের সাড়ে ৫ হাজার হলসহ বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় সিনেমাটি। এটি নির্মাণ করেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১ হাজার কোটি রুপিরও বেশি। প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দর্শকদের নজর কাড়েন শাহরুখ-দীপিকা। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেন- জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর। সূত্র : পিংকভিলা


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com