• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫৭
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

কিয়ারার পরিবর্তে তৃপ্তি এবার ভুতের রাজ্যে

প্রতিনিধি: / ২৬৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: গত বছর ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। এরপর থেকেই আলোচনায় সিনেমাটি। তৃতীয় কিস্তিতেও থাকছেন কার্তিক আরিয়ান। সেই সঙ্গে ফিরছেন অরিজিনাল ‘মঞ্জুলিকা’ বিদ্যা বালান। এবার তাদের সঙ্গে যুক্ত হলেন হালের সেনসেশন তৃপ্তি দিমরি। স¤প্রতি, ‘ভুল ভুলাইয়া ৩’-এ বিদ্যা বালানের ‘মঞ্জুলিকা’ হিসেবে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন কার্তিক আরিয়ান। আর এবার তৃপ্তি দিমরির অন্তর্ভুক্তির কথাও জানালেন তিনি। গত বুধবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে কার্তিক আরিয়ানের একটি পোস্ট সাড়া ফেলেছিল। এক অভিনেত্রীর অস্পষ্ট ছবি পোস্ট করেছিলেন কার্তিক। সেই ছবি দিয়ে কার্তিক ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেছিলেন, ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার নায়িকা হবেন কে? বেশ জল্পনাকল্পনা তৈরি হয়েছিল ছবিটি ঘিরে। তবে ভক্তদের বেশি অপেক্ষা করতে হয়নি। কার্তিক নিজেই স্পষ্ট করলেন, ‘ভুল ভুলাইয়া ৩’-এ কিয়ারার পরিবর্তে এন্ট্রি নিচ্ছেন তৃপ্তি দিমরি। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ভুলভুলাইয়া’। যেখানে একজন মনোবিদের ভ‚মিকায় দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। আর মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। অক্ষয়-বিদ্যার দুর্দান্ত অভিনয় আর সিনেমার টুইস্টে ভরা গল্প মন কেড়েছিল দর্শকদের। এরপর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমাটিও বক্স অফিসে সুপারহিট হয়। দ্বিতীয় কিস্তিতে অক্ষয় কুমার ও বিদ্যা বালানের পরিবর্তে দেখা গেছে কার্তিক আরিয়ান ও টাবুকে। সিনেমাটির সাফল্যের পর এর তৃতীয় কিস্তি আনার ঘোষণা দেন নির্মাতারা। ‘ভুল ভুলাইয়া ৩’ প্রযোজনা করবেন ভ‚ষণ কুমার এবং পরিচালনা করবেন আনিস বাজমি। ২০২৪ সালের দীপাবলিতে হরর-কমেডি চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com