• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

‘দর্শকদের ভালো কাজ উপহার দিতে চাই: সজল

প্রতিনিধি: / ৪৮৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘দর্শকদের ভালো কাজ উপহার দিতে চাই। হোক তা নাটক কিংবা সিনেমা। আমি ভীষণভাবে কৃতজ্ঞ সকল শ্রেণির দর্শকের প্রতি, আমার সকল নাটক-সিনেমার প্রযোজক, পরিচালক, সহশিল্পী ও ইউনিটের সকলকে। বিশেষ দিনে একজন অভিনেতার জন্য নতুন সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার চেয়ে সুন্দর আর কী হতে পারে।’-জন্মদিনে নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা সজল। নাটকের পাশাপাশি সিনেমাতে দারুণ মুন্সিয়ানা দেখাচ্ছেন অভিনেতা সজল। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হলেন ‘জীবনের খেলা’ সিনেমায়। ছবিটিতে কেমন চরিত্রে দেখা যাবে সজলকে?-এমন প্রশ্নে তিনি বলেন, ‘অপেক্ষা করা যাক। তবে অনেক চমক থাকবে।’ জানা গেছে, শিগগিরই সিনেমাটির নির্মাণকাজ শুরু হবে। ওয়ালিদ আহমেদ পরিচালিত সিনেমাটিতে সজলের নায়িকা হিসেবে থাকছেন সিন্ডি রোলিং। উল্লেখ্য, সজল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। এই সিনেমায় তিনি একটি ব্যতিক্রম চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এর আগে জাজ মাল্টিমিডিয়ার ‘জি¦ন’ সিনেমা দিয়ে পেয়েছেন ব্যবসায়িক সাফল্যও। পূজা চেরীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে শুরুতে অনেক নেতিবাচক আলোচনা হলেও সজল প্রমাণ করেছেন চরিত্র অনুযায়ী তিনি নিজেকে গড়ে নিতে পারেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com