• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:২৯
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

বিবেক শাহরুখ-প্রিয়াঙ্কার পরকীয়ার গুঞ্জনে মুখ খুললেন

প্রতিনিধি: / ৩৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: বলিউড কিং শাহরুখ খান। পর্দার মতো বাস্তব জীবনেও রোমান্স কিং তিনি। ভালোবেসে গৌরি খানকে বিয়ে করেছেন শাহরুখ। এ জুটির প্রেম সিনেমার গল্পকেও হার মানায়। কিন্তু শাহরুখ খান অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন- এমন গুঞ্জনও চাউর হয়েছিল। শাহরুখ খান কি সত্যি সত্যি পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন? দীর্ঘ সময় পর এ বিষয়ে মুখ খুলেছেন শাহরুখ খানের ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা-প্রযোজক বিবেক ভাসওয়ানি। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন তিনি। আলাচারিতার শুরুতে বিবেক ভাসওয়ানি বলেন, ‘আপনি সেক্সুয়াল সম্পর্কের কথা বলছেন? না, শাহরুখ এ ধরনের মানুষই না। আমি জানি না এই গুঞ্জন কোথা থেকে উঠেছিল। আমরা একই বাড়িতে থাকতাম। আমার বাবা-মাও ছিলেন। ক্যারিয়ার নিয়ে তার চিন্তা ও চাপ ছিল। ওই সময়ে গৌরিকে বিয়ে করতে হয়েছিল। এসবের মধ্যে সম্পর্ক কোথায় হবে?’ ‘তাদের (শাহরুখ-প্রিয়াঙ্কা) মাঝে বন্ধুত্বের সম্পর্ক ছিল। কিন্তু কোনো সেক্সুয়াল সম্পর্ক ছিল না। এ কথা আমি ভাবতেও পারি না।’ বলেন বিবেক ভাসওয়ানি। শাহরুখের জীবন জুড়ে একজন নারী রয়েছেন। আর তিনি হলেন গৌরি খান। শাহরুখ খান গৌরির প্রতি আসক্ত। এসব তথ্য উল্লেখ করে বিবেক ভাসওয়ানি বলেন, ‘আপনি এমন কতগুলো গুঞ্জন শুনেছেন? আমাদের কাছে প্রিয়াঙ্কা চোপড়ার একটি গুজব ছিল। কিন্তু শাহরুখের আর কি গুজব ছিল? একটিও না। শাহরুখ এ ধরনের মানুষই না।’ ১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ-গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। অনেক সংগ্রামের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা। এ দম্পতির তিন সন্তান রয়েছে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com