• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৯
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

 মোরেলগঞ্জে ৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত সাবেক ছাত্রলীগ নেতা, নিরাপত্তাহীনতায় বিদ্যালয়

প্রতিনিধি: / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন খান কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন।  বিদ্যালয়ে তার হাজিরা নেই টানা ৬ মাস। এলাকায়ও কারো সাথে দেখা নেই। এ অবস্থায় ৮৭ নং বহরবুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির পরিস্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা ব্যহত হচ্ছে।

ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরুল হোসেন ২০১৪ সালে বিদ্যালয়টিতে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পান। এর পর থেকে নিজের খেয়াল খুশি মতই চলে তার চাকুরি ও হাজিরা। রাজনৈতিক প্রভাব ও বিদ্যালয়ের সভাপতির আত্মীয় হবার কারনে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা ইমরুলকে কখনোই নিয়ম নীতির আওতায় আনতে পারেননি বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয়ে তিনি সর্বশেষ স্বাক্ষর করেছেন ২০২৩ সালে ৭ আগষ্ট। এরপর থেকে তিনি বিনা অনুমতিতে আজ অবধি(২৩ ফেব্রুয়ারি) অনুপস্থিত বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল মামুন বলেন, দপ্তরী কাম নৈশপ্রহরী ইমরুল হোসেন ছুটির আবেদন ছাড়াই ৬ মাসের অধীক সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত। সে কোথায় আছে জানা নেই। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের লিখিতভাবে অবহিত করেন, তার বেতন বন্ধ রাখা হয়েছে।

ইমরুল হোসেনের সাথে যোগাগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় অনেকে বলছেন তিনি সৌদি আরবে অবস্থান করছেন। তবে তার ভাই মো. ইমরান খান ও স্ত্রী সোনালী আক্তার বলেন, ইমরুল অসুস্থতার কারনে ঢাকায় আছে। তার সাথে কোন যোগাযোগ নেই। ফোনও বন্ধ।

উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মুস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারটির শৃংখলা ও নিরাপত্তার স্বার্থে নৈশপ্রহরী ইমরুল হোসেন খানের অনুপস্থিতির বিষয়ে শীঘ্রই বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com