• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৪
সর্বশেষ :
সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত না.গঞ্জ সদরে উত্তম কৃষি চর্চা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় দূ*র্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কয়রায় শরিষামুট গ্রামের কৃষক সিরাজুলের উপর হা*ম*লা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অ*স্ত্র ও গোলাবারুদসহ কু*খ্যাত দয়াল বাহিনীর সদস্য আটক ভোজ্যতেলের চাহিদা পূরণে সাতক্ষীরায় সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা শ্যামনগরে প্রতিবন্ধীদের নিয়ে দুর্যোগ ও জলবায়ু সহনশীলতা বিষয়ক আলোচনা সভা

দীপনের নতুন মিশন ‘ছাত্রী সংঘ’ আসছে

প্রতিনিধি: / ২৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: চতুর্থ সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। নাম ‘ছাত্রী সংঘ’। গত শুক্রবার কুমিল্লা থেকে এর ঘোষণা দেন নির্মাতা। এদিন কুমিল্লায় কবি নজরুল ইনস্টিটিউটের মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সিনেমার লোগো পোস্টার। এটি প্রযোজনা করছে নতুন প্রতিষ্ঠান রজত ফিল্মস। প্রকাশিত লোগো পোস্টারে তিনজন নারীর ছায়া ফুটিয়ে তোলা হয়েছে। যাদের হাতে রয়েছে পিস্তল। সঙ্গে বলা হয়েছে, ‘উপমহাদেশের একমাত্র সশস্ত্র নারী বিপ্লবী দল কুমিল্লার ছাত্রী সংঘ। শান্তি, সুনীতি আর ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্ম’র অবিশ্বাস্য অভিযান নিয়ে ঐতিহাসিক থ্রিলার। বলা দরকার, ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছিলেন কুমিল্লার তিন ছাত্রী শান্তি, সুনীতি ও প্রফুল্ল। তাদের অভিযান এত প্রবল ছিল যে, খোদ সুভাষ চন্দ্র বসু তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন কুমিল্লায়। সেই ঐতিহাসিক উপাখ্যান এবার পর্দায় তুলে ধরছেন নির্মাতা দীপন। নির্মাতার ভাষ্য, ‘গল্পটা জানতে পেরে আমি বিস্মিত হয়েছিলাম! কিছু ছাত্রী মিলে একটা পূর্ণ বিপ্লবী দল গড়ে তুলেছিল এবং এমন এক অপারেশন করেছিল, যা ভয় পাইয়ে দিয়েছিল অত্যাচারী বৃটিশরাজকে। এরকম সশস্ত্র নারী বিপ্লবী দল ভারত উমহাদেশে আর কোথাও নেই। অথচ এত বড় ঘটনা ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। আমি অনেক অনুসন্ধান করে এটি খুঁজে পাই। এই গল্পের সূচনা কুমিল্লায় হওয়াতে আমি খুব আনন্দ বোধ করছি; এখানকার মাটির ঋণ হয়ত কিছুটা শোধ হবে।’ গত শুক্রবার আয়োজিত ‘ছাত্রী সংঘ’র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলার পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষক ও লেখক শান্তি রঞ্জন ভৌমিক, বেগম রোকেয়া পদক বিজয়ী সাংস্কৃতিক কর্মী পাপড়ি বোসসহ অনেকে। ‘ছাত্রী সংঘ’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌনাভ বসু। সিনেমায় কারা অভিনয় করছেন, সেটা আপাতত গোপন রাখতে চান সংশ্লিষ্টরা। ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলেও জানান নির্মাতা দীপন। আর শুটিং শুরু হবে কোরবানির ঈদের পর। কাজ শেষে চলতি বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে। উল্লেখ্য, দীপংকর দীপনের প্রথম সিনেমা ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পায় ২০১৭ সালে। এরপর তিনি নির্মাণ করেছেন ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’ নামের দুটি সিনেমা। সবগুলো সিনেমাতেই বিভিন্ন মিশন আর দেশপ্রেমের নির্যাস রেখেছেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com