• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫৫
সর্বশেষ :
হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক নারায়ণগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাগেরহাটে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে কিশোরের মৃত্যু, আহত ২

প্রতিনিধি: / ৩০৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে আমিনুর রহমান মুন্সি (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার কামারগাতি গ্রামে বাগেরহাট-চিতলমারী সড়কের পাশের মোঃ বাচ্চু শেখের সাদমান স্টোরে (মুদি দোকান) এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এসময়  হাবিবুর রহমান শেখ (২০) ও হৃদয় ওরফে অন্তর শেখ (১৮) নামের আরও দুইজনদগ্ধ হয়েছেন।ক্ষতিগ্রস্থ দোকানটিতে মুদি পন্যের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ও ডিজেল-পেট্রোল বিক্রি করা হত।ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অগ্নিকান্ডে দগ্ধ তিনজনকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুত্বর হওয়ায় আমিনুর ও হাবিবুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় আমিনুর রহমানের মৃত্যু হয়। এছাড়া হাবিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং হৃদয় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আমিনুর রহমান মুন্সি কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার রেজাউল মুন্সির ছেলে।আহত হাবিবুর রহমান শেখ একই এলাকার লুৎফর রহমান শেখের ছেলে এবং হৃদয় শেখ একই এলাকার মৃত সোমেল শেখেরে ছেলে। দোকান মালিক বাচ্চু হৃদয় শেখের দাদা হন।

ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স স্টেশন, চিতলমারীর স্টেশন অফিসার এস এম আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে সক্ষম হয়েছে। দোকানের ভেতরে থাকা তিনজন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। আগুনে ওই ব্যবসায়ীর অন্তত ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দশ লক্ষাধিক টাকার পন্য উদ্ধার করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com