• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫১
সর্বশেষ :
শ্যামনগরে পূর্ব শ*ত্রু*তার জের ধরে উভয়ের মধ্যে সং*ঘ*র্ষে আহত ১৪ নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে

ভারতের দুই ক্রিকেটার বিপাকে

প্রতিনিধি: / ৩৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস: তাদের বিরুদ্ধে আগে থেকেই শৃঙ্খলা ভঙের অভিযোগ ছিল। এজন্য বোর্ড, নির্বাচকদের রোশানলে পড়তে হয়েছে। এবার শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষাণ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন বলেই খবর বের হয়েছে। বিসিসিআইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচকেরা ২০২৩-২৪ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রায় চ‚ড়ান্ত করে ফেলেছেন। বিসিসিআই শিগগিরই এ তালিকা ঘোষণা করবে। কিষাণ ও আইয়ার সম্ভবত এই তালিকা থেকে বাদ পড়তে যাচ্ছে, কারণ বিসিসিআইয়ের নির্দেশের পরও দুজনই ঘরোয়া ক্রিকেটে খেলেননি।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া হুশিয়ারি ছিল, জাতীয় দলের কোনো সিরিজ বা টুর্নামেন্টে না থাকলে বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ এবং ভারত ‘এ’ দলের সব ক্রিকেটারকে ঘরোয়া টুর্নামেন্টে খেলতেই হবে। তবে এই আদেশ অমান্য করেন কিষাণ ও আইয়ার। জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া টুর্নামেন্টগুলো খেলেননি তারা। বোর্ডের চুক্তিতে আইয়ার ছিলেন গ্রেড বি-তে, যেখানে বেতন বছরে ৩ কোটি রূপি। আর কিষাণ ছিলেন গ্রেড সি-তে, সেখানে বেতন বছরে ১ কোটি রূপি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com