• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮
সর্বশেষ :
শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার ফকিরহাটে

প্রতিনিধি: / ৪০২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

ফকিরহাট প্রতিনিধি:  ফকিরহাটে ২৪ কেজি গাঁজা ও ৩৬০ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রাম থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফকিরহাট সদর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের লেগীর পুকুরের পাশে মৃত হামিজ উদ্দিন গাজীর ছেলে ইব্রাহিম গাজীর বাসা ভাড়া নিয়ে মাদক কারবার করছিলেন গ্রেপ্তারকৃত আসামীরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এর নেতৃত্বে এসআই ওহিদুজ্জামান, এসআই অনুপ রায়, এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল অভিযানে চালিয়ে ওই বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মাদক উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার রূপসা থানার রামনগর গ্রামের জালাল মোল্লার ছেলে সাজ্জাদ মোল্লা (৩৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার জগরখালী গ্রামের নুরুল আলমের ছেলে আলী আলম (২৮), যশোর জেলার কোতোয়ালি সদর থানার মোড়ালী মোড় এলাকার সোহরাব এর ছেলে সাগর (২৮), ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার উওরপাড়া গ্রামের গাজী রজব আলীর ছেলে গাজী বদরুল ( ৫০)। এসময় পুলিশ গ্রেপ্তারকৃতদের ভাড়া কক্ষে ২৪ কেজি গাঁজা, ৩৬০ পিস ইয়াবা ও ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করেন।

 ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত ফকিরহাটের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিল বলে গোপন  তথ্য ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু ও আদালতে প্রেরণে আইনি প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com