• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮
সর্বশেষ :
শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ

শ্যামনগরে আসামি কর্তৃক মামলার বাদী শিক্ষিকাকে জীবন নাশের হুমকি, নিরাপত্তা হীনতায় পরিবার

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ৩১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
হুমকি

শ্যামনগর থানায় মামলা করায় শিক্ষিকাকে জীবননাশের হুমকি,বাদী জানান আসামী জামিনে মুক্তি পেয়ে বাড়িতে এসে মামলার সাক্ষীদের সহ তার স্বামীকে জীবন নাসের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে।

 

মামলার বাদীনি রমজান নগর তোফাজ্জল বিদ্যাপীঠ এর সহকারী শিক্ষিকা খাদিজা পারভীন তিনি বললেন, মামলার ২ ও ৩নং আসামি তাছলিমা ও আল- আমিন সম্প্রীতি জামিনে মুক্তি পেয়ে গত ২০ সেপ্টেম্বর বাদির বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে হুমকি দেয়। তারা বলেন ১নং আসামী জামিনে বের হয়ে আসলে মামলার বাদিনী ও সাক্ষী দের এলাকা ছাড়া সহ জীবন নাসের হুমকি দেয়।

 

তিনি আরো জানান, ১নং আসামী একজন আওয়ামী লীগ কর্মী, তিনি একজন সন্ত্রাসী মনোভাবের দুর্দান্ত ও দুর্ধর্ষ খুবই বেপরোয়া হিংস্র প্রকৃতির ব্যক্তি। তার অমানুষিক ব্যবহারের রেহাই পায়নি তার জন্মদাতা পিতা। ছেলের অত্যাচার ও অমানসিক ব্যবহারে বর্তমানে তিনি নিজের বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে বসবাস করছে।

 

এ ঘটনায় মামলার বাদী জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। উল্লেখ্য- আসামীদের সাথে বাদীনির দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। গত ৫ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৫ ঘটিকার সময় তার স্বামী জাহাঙ্গীর আলম আসামী আল-আমিনএর বাড়ির সামনে পৌছাইলে পূর্ব শত্রুতার জের ধরে লোহার শাবল সহ দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। খবর পেয়ে তার স্ত্রী খাদিজা পারভীন ঠেকাতে গেলে তার মাথায়ও দেশীয় অস্ত্র দিযে আঘাত করে রক্তাক্ত জখম করে।

 

এ ঘটনায় খাদিজা পারভীন বাদিনী হয়ে শ্যামনগর থানায় নিয়মিত মামলা করেন। মামলা করেও বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় বসবাস করছে।

 

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ শাফিউল আলম বলেন থানায় মামলা করায় আসামিরা বাদীকে হুমকি দিছে এমন খবর কেউ আমাকে জানায়নি অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com