• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫
সর্বশেষ :
পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু দেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক শ্যামনগরে সারাদেশের নেয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

টাবু-কারিনা-কৃতি এক ছবিতে

প্রতিনিধি: / ৫৮৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: নতুন উড়ানের জন্য প্রস্তুত কারিনা কাপুর, কৃতী শ্যানন এবং টাবু। প্রকাশ্যে এসেছে ‘ক্রিউ’ সিনেমার ফার্স্ট লুক। এতে বিমানবালা হয়ে দেখা দিলেন কারিনা কাপুর, টাবু এবং কৃতী শ্যানন। আগামী মার্চ মাসে মুক্তি পাচ্ছে এই সিনেমাটি। তিন অভিনেত্রীই ফার্স্ট লুক সবার সঙ্গে শেয়ার করে নেন। ফার্স্ট লুকে দেখা গেছে, কারিনা, কৃতী এবং টাবু নতুন উচ্চতায় পৌঁছনোর জন্য প্রস্তুত। বিমানবালার বেশে তিন অভিনেত্রীকেই লাল ওভার কোট, সাদা শার্ট এবং মাথায় ছোট নীল টুপি পরে থাকতে দেখা গেছে। সঙ্গে চুলটাকে সকলেই খোঁপা করে বেঁধে রেখেছেন। জানা গেছে, রীতিমত রোলার কোস্টারের অভিজ্ঞতা পাওয়া যাবে এই সিনেমাতে। ফার্স্ট লুক প্রকাশ্যে এনে লেখা হয়েছে ‘স্টিল ইট, রিস্ক ইট, ফেক ইট।’ ক্রিউ মার্চের ২৯ তারিখে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজেশ কৃষ্ণন। এখানে প্রধান ভ‚মিকায় দেখা যাবে কারিনা কাপুর, কৃতী শ্যানন এবং টাবুকে। অন্যান্য চরিত্রে আছেন দিলজিৎ দোসাঁঝ। ক্যামিও চরিত্রে দেখা মিলবে কপিল শর্মার। সিনেমার গল্প আবর্তিত হবে তিন পরিশ্রমী বিমানবালার জীবনকে ঘিরে। তারা বিমানের সঙ্গে সঙ্গে নিজেরা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান বা যাচ্ছেন সেটাই দেখানো হবে এতে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com