• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪৫
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোরেলগঞ্জে ১৬০ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের ১৩ ঘন্টা পরে মোটরসাইকেল উদ্ধার, সন্ধান মেলেনি স্বর্ণের

প্রতিনিধি: / ৩৭৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াইলাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই ঘটনার ১৩ ঘন্টা পরে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১০ টার দিকে কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চরে সাইকেলটির সন্ধান মেলে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়।

মিলন কর্মকার জানান, মোটরসাইকেলের সিটের নীচে ৩টি ব্যাগে ১৬০ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা  ছিলো।

দুর্ধর্ষ এ ছিনতাই ঘটনার পরে বাগেরহাট জেলা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন(পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের সনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com