• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩০
সর্বশেষ :
ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অ*বৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি শ্যামনগরে জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুর সাহা পাড়ায় রাতের আধারে অগ্নি সংযোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার পাটকেলঘাটায় মাদকাসক্ত পুত্রকে ত্যাজ্য করলেন পিতা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হা*ম*লা, সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ

শরণখোলায় ৭ম শ্রেণীর ছাত্রী ধর্ষনের শিকার

প্রতিনিধি: / ৩১৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাটের শরণখোলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে।
শুক্রবার (২৩ফেব্রæয়ারি) দিবাগত রাত ৯টার সময় উপজেলার উত্তর তাফালবাড়ি
গ্রামে মামা বাড়ির বাগানে ওই ছাত্রী ধর্ষিত হয়। অভিযুক্ত ধর্ষক একই
গ্রামের আউয়াল মল্লিকের পুত্র জসিম মল্লিক (২৮) কে পুলিশ গ্রেফতার
করেছে।
ধর্ষিতার মামা জানান, তার বোন ও ভগ্নিপতি জীবিকার তাগিদে ভারতে
থাকেন। ভারতে যাওয়ার সময় তারা ১৩ বছরের ওই মেয়েকে তার কাছে রেখে যান।
তিনি ভাগ্নিকে তার বাড়িতে রেখে পার্শ্ববর্তী রায়েন্দা দারুল হেদায়েত
নেছারুল উলুম ফাজিল মাদ্রাসায় সপ্তম শ্রেণীতে লেখাপড়া করান। এ অবস্থায়
প্রতিবছরের ন্যায় শুক্রবার রাতে তাদের বাড়িতে ওরশ মাহফিলের আয়োজন করেন
তারা। অনুষ্ঠান চলাকালিন রাত ৯টার দিকে প্রতিবেশী জসিম মল্লিক তার
ভাগ্নিকে সুযোগমতো ঝাপটে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায়।
সেখানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষনের শিকার ওই ছাত্রী পরে
তার বান্ধবি ও মামিকে জানান। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসি
ও স্থানীয় গ্রাম পুলিশ নান্না মিয়া অভিযুক্ত জসিম মল্লিককে আটক করে
পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে দিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে
আসে।
এব্যপারে শরণখোলা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ইন্দ্রোজিৎ
জানান, অভিযুক্ত ধর্ষক জসিম মল্লিককে থানায় নিয়ে আসা হয়েছে।
ধর্ষনের শিকার মেয়েটিকে ডাক্তারি পরিক্ষার জন্য থানা হেফাজতে রয়েছে।
বিকেলে তার পরিবারের লোকজন আসলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com