• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

শাহরুখের সঙ্গে আলিয়া এবার স্পাই ইউনিভার্সে

প্রতিনিধি: / ৩৮৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমায় তাদের জুটি সবার নজর কেড়েছিল। এবার শোনা যাচ্ছে আবারও শাহরুখের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে আলিয়া ভাটকে। এবার স্পাই ঘরানার সিনেমায় দেখা মিলবে তাদের।ক্যারিয়ার, সংসার, সন্তান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন আলিয়া ভাট। গত কয়েক বছরে উপহার দিয়েছেন একের পর এক হিট। ডার্লিংস, রকি অউর রকি কী প্রেম কাহানি, গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি ইত্যাদি সিনেমায় দেখা গেছে তাকে। সদ্যই তিনি তার নতুন সিনেমা ‘জিগরা’র শ্যুটিং শেষ করলেন। এটি পরিচালনা করেছেন বসন বালা এবং প্রযোজনায় করণ জোহর। এছাড়াও তার হাতে রয়েছে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার সিনেমাটিও। সেখানে তার সঙ্গে দেখা মিলবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলের। এসবের মাঝেই তার নতুন কাজের খবর এল। শাহরুখের সঙ্গে ফের কাজ করতে চলেছেন আলিয়া। এবার আদিত্য চোপড়ার স্পাইভার্সের অংশ হবেন আলিয়া ভাট! তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে এটি। এই স্পাই ইউনিভার্সের এখনও পর্যন্ত সেরা সিনেমা ‘পাঠান’। সব থেকে বেশি ব্যবসা করেছে এটি। এবার জানা গেল, নির্মাতারা নাকি আলিয়ার সিনেমার সঙ্গে শাহরুখের ‘পাঠান’ এর একটি যোগসূত্র তৈরি করতে চাইছেন। বলিউড লাইফের এক প্রতিবেদন অনুযায়ী, লেখকরা একটি বিষয় নিয়ে ভাবছেন। সেখানে ঠিক করা হয়েছে যে আলিয়া ভাটকে শাহরুখ খানের আশ্রিতা হিসেবে দেখানো হবে। আবার জানা যাচ্ছে আলিয়ার সেই সিনেমায় নাকি শাহরুখের ক্যামিও দেখা যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com