• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৯
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

প্রিয়াঙ্কা চোপড়া অস্কারের চড়ান্ত মনোনয়নে

প্রতিনিধি: / ৪৬৪ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিনোদন: ৯৬তম অস্কারের চুড়ান্ত মনোনয়ন তালিকায় সেরা প্রামাণ্যচিত্র বিভাগে জায়গা করে নিয়েছে ‘টু কিল এ টাইগার’। এই টিমের সঙ্গে এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে যোগ দিয়েছেন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে একটি পোস্ট করে অস্কারের সঙ্গে যুক্ত হওয়ার সুখবর জানান প্রিয়াঙ্কা চোপড়া। ইতোমধ্যেই নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে বিশ্বব্যাপী ফিচার ডকুমেন্টারির স্ট্রিমিং ঘোষণা করেছে। গত রোববার ইনস্টাগ্রামে একটি ডেডলাইন আর্টিকেলের স্ক্রিনশট পোস্ট করেন প্রিয়াঙ্কা। তিনি লিখেছেন, ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত তথ্যচিত্রের দলে যোগ দিতে পেরে আমি গর্বিত। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, ‘টু কিল আ টাইগার’ মূলত ভারতের ঝাড়খÐের রঞ্জিত নামের এক কৃষকের গল্প। ২০১৭ সালে তার ১৩ বছর বয়সী কন্যা কিরণ গণধর্ষণের শিকার হয়। সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কন্যার ন্যায় বিচারের জন্য লড়াই করেন বাবা। ২০২২ সালে যখন আমি প্রথম এই ছবিটি দেখি, তখন আমি তৎক্ষণাৎ এই ছবির মর্মস্পর্শী বর্ণনায় মুগ্ধ হয়ে যাই, যেখানে দেখানো হয়েছে বিচার ব্যবস্থার মধ্যে একজন বাবার তার মেয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সাহসী সংগ্রামের পথ বেছে নিয়েছেন। প্রিয়াঙ্কা বলেন, এই প্রকল্প একজন নিষ্ঠাবান বাবার তার প্রিয় মেয়ের প্রতি অসীম ভালোবাসা ও দৃঢ় সংকল্পের প্রমাণ। এই হার্ড হিটিং আর্টের টুকরোটিও সত্যিই অনেক স্তরের মানুষের ঘরে আঘাত করে, কিন্তু ব্যক্তিগতভাবে, আমি ঝাড়খÐ রাজ্যে জন্মগ্রহণ করেছি (যেখান থেকে মেয়েটি এবং তার বাবা এসেছেন), এবং একজন বাবার মেয়ে হিসাবে যা আমার কাছে চিরকালের চ্যাম্পিয়ন হওয়ার মতো। আমার মন টুকরো টুকরো হয়ে গিয়েছিল। এই মর্মস্পর্শী কাহিনি আবিষ্কারের জন্য সারা বিশ্বের দর্শকের জন্য অপেক্ষা করতে পারছি না। আগামী ১০ মার্চ এবারের অস্কার-২০২৪ এর আসর বসবে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com