• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৬
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম: গ্রেফতার হচ্ছে না আসামিরা

প্রতিনিধি: / ৪০৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিবেদক

বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউনিয়ন যুবলীগ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করে বাদি বিপাকে পড়েছেন। মামলার বাদি ও স্বাক্ষীরা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রত্যাহার না করলে আবারও মারপিট করে চিরতরে পঙ্গু করে দেওয়া হবে বলে অভিযোগ করেছেন পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক আব্দুল রাজ্জাক খলিফা।

গত ২৫ জানুয়ারি যুবলীগ নেতা আব্দুল রাজ্জাকসহ কয়েকজনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করলে রাজ্জাক চিকিৎসা শেষে ৫ ফেব্রুয়ারি ১০ জনের নামে বাগেরহাট আদালতে অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-৩১/২৪, তারিখ-৫.২.২০২৪। আদালতের নির্দেশে মোরেলগঞ্জ থানা পুলিশ ওই অভিযোগপত্রটি ৭ ফেব্রুয়ারি এজাহার হিসেবে গ্রহন করে। এর পর থেকে মামলার বাদি আব্দুল রাজ্জাক ও তার স্বজনদেরকে মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে আসছে মামলার প্রধান আসামি ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস হাওলাদারসহ অপর আসামিরা।
মামলার বাদি আব্দুল রাজ্জাক অভিযোগ করে বলেন, স্থানীয় রাজনৈতিক বিরোধের কারনে তাদেরকে মারপিট করা হয়েছে। কয়েকটি দোকানের ভাড়াটিয়াকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তা ও বাজার ঘাটে বের হলেই গালমন্দ করা হয়। মামলা প্রত্যাহার না করলে আরও খারাপ পরিনতির হুমকী দিচ্ছে আসামিরা। পুলিশ রহস্যজনক কারনে এ মামলার আসামিদেরকে গ্রেফতার করছেনা বলেও অভিযোগ বাদির।
এ বিষয়ে মারপিটের মামলার প্রধান আসামি যুবলীগ নেতা গিয়াস হাওলাদার এসব অভিযোগ অস্বিকার করে বলেন, তুচ্ছ ঘটনায় আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা এলাকার বাইরে রয়েছি। জামিন নেওয়ার জন্য চেষ্টা করছি। হুমকীর অভিযোগ সঠিক নয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com