• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫
সর্বশেষ :
ধানদিয়ায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে মাসিক উপবৃত্তি প্রদান কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ ফয়জুল্যাপুরে দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ করায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন সখিপুর ইউপি সাবেক চেয়ারম্যান মঈন উদ্দীনের আন্তর্জাতিক মানবাধিকার কর্মী হিসেবে সনদ প্রাপ্তি দেবহাটায় বাংলা নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবে আমতলায় নতুন বছর বরণ: ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে প্রাণের মেলা না.গঞ্জ সদরে প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে খাদা সামগ্রী বিতরণ ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনে গভীরে মধু আহরণ করতে যেয়ে ঝড়ের কবলে হারিয়ে যাওয়া ৪ মৌয়াল উদ্ধার সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা

এবিএম সুমন অনন্ত জলিলকে নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ৩০১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন: ‘অনন্ত জলিল ভাই অনেকদিন ধরে চাইছিলেন মাসুদ রানা সিরিজের একটি ছবি করবেন। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাইয়ের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। কারণ এই সিরিজের সব পরবের কপিরাইট আজিজ ভাইয়ের নেওয়া। অবশেষে ‘অপারেশন চিতা’ অবলম্বনে চিতা পরবটি অনন্ত ভাইকে দিয়েছেন আজিজ ভাই। তবে আমি যতদূর জানি, চিতায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করলেও পর্দায় অনন্ত ভাইয়ের অন্য নাম থাকবে। মাসুদ রানা আমিই। পরিচালক আসিফ আকবর ভাইও বিষয়টি নিশ্চিত করেছেন আমাকে।’ নিজের নতুন সিনেমা প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেতা এবিএম সুমন। কিছুদিন আগে সংবাদ প্রকাশ হয় মাসুদ রানা সিরিজের এবারের পরবে সুমন নয়, মাসুদ রানা হচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। তবে এবার বিষয়টি খোলাসা করলেন সুমন। এদিকে বর্তমানে এই সিরিজের দ্বিতীয় কিস্তির প্রস্তুতি নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন সুমন। এ প্রসঙ্গে তিনি বলেন,এমআরনাইন ডু আর ডাই-এর দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হবে সামনের বছরের অক্টোবরে। এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি আমি। দর্শকদের দারুণ একটি কাজ উপহার দিতে চাই। তাই প্রস্তুতির কোনো ঘাটতি রাখতে চাচ্ছি না।’ অন্যদিকে সুমনের ‘এমআরনাইন : ডু অর ডাই সিনেমাটি শুরুতে আলোচনায় থাকলেও মুক্তির পর সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে সিনেমাটি নতুন করে মুক্তির কথা জানিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে সুমন বলেন,এবার মুক্তি পাবে ডিরেক্টরস কাট। আসিফ আকবর ভাই দীর্ঘদিন ধরে কাজটি করছেন। তিনি জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি মুক্তি দিতে পারবেন। ইউরোপের পাশাপাশি বাংলাদেশেও তখন মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।’ শুধু এই সিনেমাটি নয়, এর বাইরেও একাধিক সিনেমার কাজ হাতে রয়েছে তার। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে সুমন অভিনীত স্বল্পদৈরঘ্য সিনেমা ‘বুকিং। এতে তিনি পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন। বুকিং দর্শকদের মন কতটা বুক করল?Ñএমন কথায় সুমন বলেন,যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি। পরিচালক মিজানুর রহমান আরিয়ানকে অনেক ধন্যবাদ। তিনি আমাকে নিয়ে ঝুঁকি নিয়েছেন। দর্শক আগে কখনো আমাকে এ ধরনের চরিত্রে দেখেনি। তাছাড়া পরীমনির সঙ্গে এমন একটি গল্পে কাজ করতে পারাটা আমার জন্য দারুণ ব্যাপার ছিল।’এর বাইরেও আগামী মাস থেকে নতুন একটি সিনেমার কাজ শুরু করবেন সুমন। পাশাপাশি নতুন আরো দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। তবে শুটিং শুরুর আগে সিনেমাগুলোর নাম বলতে নারাজ এই অভিনেতা। তার ভাষ্য, দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আছি। ঈদের পরপর সেগুলোর শুটিং। নির্মাতাদের নাম এখন বলতে চাই না। কারণ অনেক অনাকাক্সিক্ষত ঘটনা আগেও ঘটেছে। শুটিংয়ের আগেই শিল্পী বদলে যায়!’ এছাড়াও তার ‘আদিসহ একাধিক সিনেমা শিগগিরই মুক্তি পাবে বলে জানান এই অভিনেতা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com