• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬
সর্বশেষ :
সাতক্ষীরার সাংবাদিকদের বাতিঘর এড. আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

শ্রীলঙ্কা দলে দুঃসংবাদ বাংলাদেশের বিপক্ষে

প্রতিনিধি: / ৫৭৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে। ৪ মার্চ সিলেটে প্রথম ম্যাচ। সে জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছে গেছে লঙ্কানরা। তবে দলের সঙ্গী হননি উইকেটরক্ষক-ব্যাটার কুশল পেরেরা। তাকে নিয়ে দুঃসংবাদ পেতে হলো সফরকারীদের। ভাইরাল ফ্লুতে আক্রান্ত কুশল। এজন্য দেরিতে সিলেটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম ‘স্পোর্টস প্যাভিলয়ন’ দেশটির ক্রিকেট বোর্ডের বরাতে জানিয়েছে, এই সিরিজে খেলা হবে না কুশলের, ছিটকে গেছেন তিনি। জানা গেছে, কুশলের পরিবর্তে দলে ডাকা হয়েছে আরেক উইকেটরক্ষক-ব্যাটার নিরোশান ডিকওয়ালাকে। আজই সিলেটে সফরকারী দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com