• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭
সর্বশেষ :
শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি নগরঘাটায় ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রেস্তোরাঁয় বিস্ফোরণ, ভারতে আহত ৪

প্রতিনিধি: / ৪০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিদেশ : ভারতের বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে (ছোট রেস্তোরাঁ) বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টা নাগাদ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীভাবে এ ঘটনার সূত্রপাত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। বলা হয়েছে, আহত চারজনের মধ্যে তিনজন রেস্তোরাঁটির কর্মী। জানা গেছে, রেস্তোরাঁর রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেস্তোরাঁটি যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা। রামেশ্বরম রেস্তোরাঁটি সেখানে বেশ জনপ্রিয়। তার হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণ ঘটেছে। দিন কয়েক আগে এই রোস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। সূত্র: এনডিটিভি


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com