• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯
সর্বশেষ :
দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ প্রেস কনফারেন্স পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাকিব খান অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত চাইলেন

প্রতিনিধি: / ৫০৬ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন: বেইলি রোডে অগ্নিকাÐে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। এর মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত হয়েছে এবং পরিবারের কাছে ৩৮টি লাশ হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নাড়া দিয়েছে দেশবাসীকে। অগ্নিকাÐ নিয়ে শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সামাজিকমাধ্যমে এক শোকবার্তা দিয়েছেন তিনি। নিজের ফেসবুকে এ তারকা লিখেছেন, ‘গতরাতে বেইলি রোডে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাÐের আগে সেখানে বেশিরভাগ মানুষ হয়তো গিয়েছিলেন তাদের প্রিয়জন নিয়ে আনন্দময় কিছু সময় ভাগাভাগি করতে। কেউ কেউ গিয়েছিলেন শপিং বা পরিবার-পরিজন নিয়ে ফ্রি টাইমে খাওয়া-দাওয়া করতে। কিন্তু এক নিমিষেই ভয়াবহ অগ্নিকাÐ থামিয়ে দিয়েছে এতগুলো জ্বলজ্যান্ত জীবন। স্বজন হারিয়ে অনেকের ভবিষ্যৎ জীবনে নেমে এসেছে ঘোর অমানিশা! অনেকের তিলে তিলে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে।’শাকিব খান আরও লিখেছেন, ‘কিছু দিন পর পর অগ্নিকাÐের এত এত তরতাজা প্রাণ অকালে চলে যাওয়া এবং ক্ষতি কোনোভাবে কাম্য নয়। এসব ঘটনার সুষ্ঠু তদন্তের নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আর যারা সবসময় এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবিলা করে সাধারণ মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েন, সেসব ফায়ার সার্ভিসকর্মীদের জানাই স্যালুট!’ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি লিখেছেন, ‘বেইলি রোডের অগ্নিকাÐে নিহতদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। হাসপাতালে যারা সংকাটাপন্ন অবস্থায় আছেন, তারা যেন দ্রæত আরোগ্য লাভ করেন সেই কামনা করছি। মহান সৃষ্টিকর্তা শোকসন্তপ্ত পরিবারের সবাইকে এই ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দান করুন।’ গত বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে ছয়তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ২০ মিনিটের দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান এবং ঘটনাস্থলকে ‘ক্রাইম সিন’ ঘোষণা দিয়ে ভবনটির সামনে হলুদ ফিতা আটকে দেন। বিপুলসংখ্যক পুলিশ সদস্য ভবনের সামনে অবস্থান নেন। ভবনটিতে কাচ্চি ভাই রেস্টুরেন্ট ছাড়াও স্যামসাংয়ের শোরুম, গ্যাজেট অ্যান্ড গিয়ার, ইলিন, খানাস ও পিৎজা ইন আছে বলে জানা গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com