• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪০
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

সুবীর নন্দীর ‘ঘুম’ এ সপ্তাহেই মুক্তি পাচ্ছে

প্রতিনিধি: / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: কিংবদন্তী কন্ঠশিল্পী সুবীর নন্দীর আনরিলিজ ট্র্যাক ‘ঘুম’ মুক্তি পাবে এ সপ্তাহে। গেছো ঘুম নিঝুম নিরালায় / জেগে আছি দুচোখ জানালায়.. এমন কথায় সুর ও সঙ্গীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি সোমেশ্বর অলি। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুবীর নন্দীর কিছু গান নিয়ে কাজ করছিলেন তানভীর তারেক। গানগুলো মুক্তির আগেই প্রয়াত হন বরেণ্য এই শিল্পী। ‘ঘুম’ গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন,‘সুবীর দা আমার সঙ্গীত জীবনের অনেক বড় একটা অনুপ্রেরণার নাম। আমার সঙ্গীতের যে কোনো বিষয়ে তিনি আমাকে বরাবরই সাহস জুগিয়েছেন। একদিন এক আড্ডায় আমাকে তিনি বলেন-তানভীর তোমরা এ সময়ের সুরকার। আমার জন্য কিছু গান বাঁধো। গেয়ে যাই।’ আমার কাছে দাদার এই কথাটি অনেক বড় পুরস্কারের মতো ছিল। এরপরে আমি আমার স্টুডিওতে সুবীর দা’র জন্য নিয়মিত গান তৈরির কাজে লেগে যাই। আমরা দীর্ঘ সময় নিয়ে গানগুলোর কাজ করেছি। সুবীর দা আর আমি আমার স্টুডিও কোলাহলে মাঝরাত অব্দি দিনের পর দিন সময় কাটিয়েছি। অ্যালবামে ঢাকা-কলকাতার মিউজিশিয়ানরা বাজিয়েছেন। এভাবে আমরা ১০ টি গান কমপ্লিট করি। এর ভেতরে একটি গান আমি আমার চ্যানেলে রিলিজ দিয়েছি। সোমেশ্বর অলির লেখা এই গানটি হবে আমার সেই প্রজেক্টের দ্বিতীয় রিলিজ। বাকি ৮ টি গান ধারাবাহিকভাবে মুক্তি দেয়া হবে।’ গানটি প্রসঙ্গে গীতিকবি সোমেশ্বর অলি বলেন,‘তানভীর ভাইকে অনেক আগে দুটি গান দিয়েছিলাম। তার ভেতরে এই গানটি তিনি কবে কখন সুর করে সুবীর দাকে দিয়ে গাইয়ে রেখেছেন সত্যিই আমি জানি না। আমি শুনে অবাক। আমার জন্য এটা সারপ্রাইজ ছিল! কিছুটা আবেগ্রাক্রান্ত হয়ে গেলাম। মনে হচ্ছিল এ আই দিয়ে দাদাকে আবার ফিরিয়ে আনলাম। তানভীর ভাইয়ের সুরে দাদার নিজস্ব কন্ঠের এই আনরিলিজ ট্র্যাক সত্যিই শ্রোতাদের জন্য বিশেষ উপহার হয়ে থাকবে বলে আমার বিশ্বাস। অসাধারণ সুর করেছেন তানভীর ভাই।’ গানটি ‘সাউন্ডস অব তানভীর’ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও স্বাধীন মিউজিক অ্যাপ এ মুক্তি পাবে। স্পটিফাই, আইটিউনসসহ বাকি সব প্লাটফর্মেও গানটি পাওয়া যাবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com