• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৯
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

প্রতিনিধি: / ৩৫৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

স্পোর্টস: বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষে বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে গেছেন নাজমুল হোসেন, লিটন দাসরা। আগামী সোমবার শুরু হবে এই সিরিজ। দুই দলের লড়াই গ্যালারিতে বসে দেখতে সমর্থকদের কত টাকা খরচ করতে হবে শনিবার সেই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সর্বনিম্ম  ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ। সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫০০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেট, লাক্কাতুরা টিকেট কাউন্টার ও রিকাবিবাজারে সিলেট জিলা স্টেডিয়ামে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটকে পাঁচ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০, ক্লাব হাউস ৫০০, ইস্টার্ন গ্যালারি ৩০০, ওয়েস্টার্ন গ্যালারি ২০০ ও গ্রিন হিল এরিয়া ২০০ টাকা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি-
১ম টি-টোয়েন্টি- ৪ মার্চ, সিলেট
২য় টি-টোয়েন্টি- ৬ মার্চ, সিলেট
৩য় টি-টোয়েন্টি- ৯ মার্চ, সিলেট
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ শুরু বিকাল ৩ টায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com