• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪৭
সর্বশেষ :
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শ্যামনগরের ভুরুলিয়ায় মসজিদের পুকুর দখলের অভিযোগে মানববন্ধন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার নগরঘাটায় পুকুরের পানিতে ডুবে শিশুর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস

শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর প্রতিনিধি / ১০৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মে, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাংসের খাল পুনঃখনন কার্যক্রমে বাধা প্রদান এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫ টায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এ মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় কৃষক ও সাধারণ জনগণ। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক মোঃ সালাউদ্দিন, মোফাজ্জল হোসেন, কৃষক আবুল কালাম আজাদ, মাওলানা আবুজার রহমান,ওয়াজেদ আলী, ইব্রাহিম খলিল, আবুজার গাজী, আলামিন হোসেন সহ আরো অনেকে। মানববন্ধনে মোফাজ্জেল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পাংসের খাল ভরাট ও নাব্যতা সংকটের কারণে কৃষি উৎপাদন, পানি নিষ্কাশন এবং স্থানীয় জনজীবনে নানা সমস্যা সৃষ্টি হয়েছে।

 

এসব সমস্যা নিরসনের লক্ষ্যে সরকারি খাল পুনঃখনন কার্যক্রম শুরু হলে বেসরকারি সংস্থা সুশীলন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রকল্প বাস্তবায়নে বাধা দেওয়ার চেষ্টা করছে।

 

শিক্ষক সালাউদ্দিন বলেন, সুশীলন এনজিও ভুমি খাদক এরা যে জমির উপরে চোখ দেয় সেই জমির মালিকদের দেশছাড়া করে। এই প্রভাব দেখিয়ে সরকারি খাল দখল করে পানি প্রবাহ বাধা সৃষ্টি করে আসছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননের বাধা প্রদান করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

তারা আরও বলেন, খাল পুনঃখননের ফলে এলাকার কৃষকরা উপকৃত হবেন, জলাবদ্ধতা কমবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাই জনস্বার্থে চলমান এই কার্যক্রম বাধাগ্রস্ত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

 

মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার ও উন্নয়নমূলক কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

পরে মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি দেয়ার ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com