• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭
সর্বশেষ :
আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার: ৮ জেলে গ্রেপ্তার, ২টি নৌকা ও মাছ জব্দ বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক কাউসার আজিজ সখিপুর ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার শেখ আবু হাসান সাঈদের শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে মতবিনিময় সভা তালায় কলেজছাত্রীকে নিয়ে আ*ত্ম*গোপনের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক প্রচারণা বড়খামারে মসজিদের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর নির্দেশ, সময় ১৫ নভেম্বর পর্যন্ত দেবহাটার আলোচিত শামীম হ*ত্যা: থানায় মা*মলা, এজাহারনামীয় দুই আসামি গ্রেপ্তার

ব্যতিক্রমী এক অ্যালবাম ৮ মিনিটে ৮ গানের !

প্রতিনিধি: / ৪৩৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন: গানের পাশাপাশি দিনটিকেও ব্যতিক্রমী করতে লিপ ইয়ার বেছে নিলেন পার্থিব ব্যান্ড-কর্তা রুমন। এদিন বড় আয়োজনে তিনি তার প্রকাশ করলেন একক অ্যালবাম ‘অপ্রচলিত’। যাতে আছে ৮টি গান। প্রতিটি গানই আলাদা ঘরানার কথা-সুরে সাজানো। মজার ব্যাপার হচ্ছে, পুরো অ্যালবামের দৈর্ঘ্য মাত্র ৮ মিনিট! অর্থ্যাৎ অ্যালবামের প্রতিটি গানের দৈর্ঘ্য প্রায় ১ মিনিট করে। আবার সবগুলো গানেরই হয়েছে থিমেটিক ভিডিও! রুমনের ভাষ্য, ‘১ মিনিট দৈর্ঘ্য বা তারও কম সময়ের গান থাকতে পারে। আছেও নিশ্চয়ই। কিন্তু ৮টা গান দিয়ে ৮ মিনিটের একটা পূর্ণাঙ্গ অ্যালবাম পৃথিবীতে এর আগে হয়েছে বলে আমার জানা নেই। সেজন্যই অ্যালবামের নাম ‘অপ্রচলিত’ রাখা। প্রকাশের জন্য লিপ ইয়ার দিনটাকে বেছে নেওয়া।’ ২৯ ফেব্রæয়ারি রাত ঠিক ৮টায় অ্যালবামটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা হয়। প্রকাশ হয় রুমনের ইউটিউব চ্যানেলে। বিশেষ এই অ্যালবামটির প্রকাশনা আয়োজনে রুমনকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন ফোয়াদ নাসের বাবু, মাকসুদুল হক, শহীদ মাহমুদ জঙ্গী, হামিন আহমেদ, লাবু রহমান, মানাম আহমেদ, টিপুসহ ব্যান্ড সংগীতের অনেক মুখ। ছিলেন গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী, বাপ্পী খান প্রমুখ। অ্যালবামটি প্রকাশের পর সেটি শুনে ও দেখে উচ্ছ¡সিত হয়ে মাইলস-এর মানাম আহমেদ বলেন, ‘দারুণ লেগেছে আইডিয়াটি। যদিও এই প্র্যাকটিসটা আমরাও করতাম, যখন অ্যালবামের প্রচলন ছিল। তখন একসঙ্গে অনেকগুলো গানের ডামি তৈরি করতাম। যেগুলোর দৈর্ঘ্য এক মিনিট বা তারও কম থাকতো। এরপর ব্যান্ড মেম্বার ও বন্ধুদের সেগুলো শোনাতাম। যে সুর বা লিরিকটা ভোট পেতো, সেটা পরে পূর্ণাঙ্গ গান তৈরি করতাম। রুমনের এই আইডিয়া ভালো লেগেছে। আমি খুব অপেক্ষায় থাকবো এই ধরনের উদ্যোগ শ্রোতারা কীভাবে গ্রহণ করেন সেটা জানার জন্য। দেশের ব্যান্ড সংগীতের উপস্থিত প্রায় সবাই মজা করে তাই বলেছেন, ‘এবার গানগুলো পূর্ণাঙ্গ করো’। তবে প্রত্যেকেই ভিন্ন ধারার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সবাই অপেক্ষা করছেন, নতুন ধারার এই গানগুলোকে শ্রোতারা কেমন করে গ্রহণ করে, সেটা দেখবার জন্য। অ্যালবামটি দৈর্ঘ্য মাত্র ৮ মিনিট হলেও এটি তৈরি করতে ৮ মাসের মতো সময় লেগেছে রুমন ও তার সহযোদ্ধাদের। কেমন করে মাথায় ঢুকলো ভিন্ন এই ভাবনা? বিস্তারিত জানালেন রুমন। তো গান বানান, একটা প্রোজেক্ট করেন। সব গানের ডিউরেশন হবে এক মিনিটের।’ আমি হেসে উত্তর দিয়েছিলাম, করাই যায়। তবে সত্যি বলতে কি, ব্যাপারটা তখন সিরিয়াসলি নিইনি। তার কিছুদিন বা দুই এক মাস পর গীতিকবি বাপ্পী খান ভাইয়ের ওয়ালে একটা ছোট্ট লেখা, ‘এই মেঘলা সুন্দরী রাতে’ দেখি। লেখাটা ভীষণ ভালো লাগে। সুর করি সাথে সাথেই। বাপ্পী ভাইকে পাঠাতেই ওনারও খুব পছন্দ হয়। এবং তখনই এন্টোনির দেয়া ভাবনাটা মাথায় ফিরে আসে। শুরু হয় এই প্রোজেক্ট। বাপ্পী ভাই এর ছোট ছোট লেখায় আমি একের পর এক সুর করতে থাকি। তার সাথে যোগ হতে থাকে গালিব, মারুফ আর মেঘলার লেখা। সেই অনেকগুলো গান থেকে ৮টা বেছে নিয়ে তৈরি হয় ‘অপ্রচলিত’ অ্যালবাম। এরজন্য আমাদের ব্যয় হয় ৮ মাসের মতো!’’ অনুষ্ঠানে দাঁড়িয়ে অ্যালবামটি তৈরির গল্প এভাবেই জানালেন রুমন। পাশাপাশি অ্যালবাম সংশ্লিষ্ট সবাইকে জানালেন কৃতজ্ঞতা। অপ্রচলিত অ্যালবামে গানগুলো হচ্ছে, অন্যভ‚বন, ঝুম, একটি প্রেমের গল্প, সে তুমি আর কে?, প্রসঙ্গ প্রিয়তম, জলের সিঁড়ি, নিদারুণ গুনগুন ও মেঘলা সুন্দরী রাতে। ৫টি গানই লিখেছেন বাপ্পী খান। বাকি তিন গীতিকবি মেহরুন নাহার মেঘলা, মারুফ হাসান ও গালিব সর্দার।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com