• রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫০
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাগেরহাটে ইদুর মারার ফাঁদে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবদল নেতার মৃত্যু

প্রতিনিধি: / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটের কচুয়ায় ইঁদুর মারার ফাঁদ পাততে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহতাব শেখ (৫২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) রাতে মাহতাব শেখ তার নিজস্ব ঘের ও ধানি জমিতে ইদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক খোলা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মাহতাব শেখ কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহত মাহতাব শেখের ছেলে জয় শেখ জানায়, বাবা রাতে ঘের থেকে ধানের জমিতে ইদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দিতে যান। তাকে ফিরতে দেরি দেখে বাড়ির অন্যান্য লোকজন খোঁজাখুঁজি করার একপর্যায়ে ধানের জমিতে বিদ্যুতের খোলা তারে জড়িয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন হোসেন জানান, কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পুলিশ হেফাজতে নিয়েছেন। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com