• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৭
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ গ্রিনের

প্রতিনিধি: / ৪১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে অসাধারণ এক সেঞ্চুরি করার পুরস্কার পেয়েছেন ক্যামেরন গ্রিন। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্ককিংয়ে লম্বা লাফ দিয়েছেন এই অস্ট্রেলিয়ান। তালিকায় সেরা ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন তিনি। পুরুষ ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ২২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ২৩তম স্থানে আছেন গ্রিন। কিউইদের সঙ্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে একাই লড়াই করেন গ্রিন। চার নম্বরে নেমে ১৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। শেষ জুটিতে জশ হেইজেলউডকে নিয়ে যোগ করেন ১১৬ রান। দ্বিতীয় ইনিংসে গ্রিনের ব্যাট থেকে আসে ৩৪ রান। ম্যাচটি ১৭২ রানে জিতে দুই টেস্টের সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। ওই ম্যাচের দুই ইনিংসে ৩১ ও শূন্য রান করা গ্রিনের সতীর্থ স্টিভেন স্মিথ এক ধাপ পিছিয়ে এখন তিন নম্বরে। ২০১৪ সালের পর এই প্রথম আটশর নিচে নামল তার রেটিং, ৭৮৯। অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যানের অবনতিতে দুইয়ে উঠেছেন ইংল্যান্ডের জো রুট। ওই টেস্টেই দুই ইনিংসে শূন্য ও ৯ রান করা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন আগের মতোই আছেন শীর্ষে। র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডেরও। ২০১৯ সালের ডিসেম্বরের পর এই প্রথম সেরা দশের বাইরে লাবুশেন; পাঁচ ধাপ পিছিয়ে আছেন ১৩ নম্বরে। হেড এক ধাপ পিছিয়ে দ্বাদশ স্থানে। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ন্যাথান লায়নের। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার অভিজ্ঞ স্পিনার দুই ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে। তার সতীর্থ পেসার জশ হেইজেলউডের অগ্রগতি এক ধাপ, আছেন চার নম্বরে। পাঁচে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। দুই নম্বরে তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন, তিনে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। বেসিন রিজার্ভের ওই ম্যাচের প্রথম ইনিংসে বল হাতে চমক দেখিয়ে পাঁচ উইকেট নেওয়া নিউ জিল্যান্ডের গেøন ফিলিপস ১৯ ধাপ এগিয়ে এখন ৪৮তম স্থানে। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তার অগ্রগতি ১২ ধাপ, অবস্থান ১১তম। টেস্ট অলরাউন্ডারদের চূড়ায় যথারীতি ভারতের রবীন্দ্র জাদেজা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com