• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২
সর্বশেষ :
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে দেবহাটায় যুবদলের বিক্ষোভ ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনতাই সময়মতো উন্মুক্ত হবে কি পাইকগাছার কুড়ুলিয়া-লস্কর সেতু? সেপ্টেম্বরেই শেষ মূল চুক্তির মেয়াদ তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ বেতনা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে দুকূল জুড়ে দর্শকের উপচে ভীড় ‎ দেবহাটার সখিপুরে শিশু যৌন পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা না.গঞ্জ সদরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ শ্যামনগরে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে উত্তাল এলাকা কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে পাওনা টাকার দাবীতে আপন ভাইয়ের নামে মামলা

বাগেরহাটে মেধাবী ছাত্র- ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

প্রতিনিধি: / ৪৩৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা পরিষদের আয়োজনে ২০২২ সালের অনুষ্ঠিত এস এস সি, এইচ এস সি ও ২৩ সালে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তীর সুযোগ প্রাপ্ত ৬২২জন গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষার্থীদের হাতে বৃত্তির এককালীন অর্থ তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজ আল আসাদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শরিফা খানম, মনির হোসেন প্রিন্স প্রমুখ।
উল্লেখ্য এস এস সিতে ৪১৩ জন, এইচ এস সিতে ১৩২ জন ও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়েয় ভর্তীর সুযোগ প্রাপ্ত ৭৭ জন সর্বমোট ৬২২জন শিক্ষার্থীদের ১৩লক্ষ ৮৭ হাজার টাকা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com