• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৯
সর্বশেষ :
ধুলিহরে গাজা ও ইয়াবাসহ আজহারুল ইসলাম জনতার হাতে আটক দেবহাটায় পুলিশের অভিযানে চোরাই ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার, আটক ২ সেতু আছে সড়ক নেই, মই বেয়ে ওঠে ৪ গ্রামের মানুষ কালেরডাঙায় সরকারি রাস্তার উপর থেকে গাছ কর্তন পাইকগাছায় বৈরী আবহাওয়া ও ৩ দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত; বেকায়দায় নিম্ন আয়ের মানুষ দেশের ১৫ জেলায় বন্যার পূর্বাভাস স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন তথ্য উপদেষ্টা পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে শ্যামনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বাগেরহাট কারাগারে মদক মামলার হাজতির মৃত্যু

প্রতিনিধি: / ৩৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট কারাগারে থাকা মো. সেলিম শেখ (৪৫) নামে এক মাদক মামলার হাজতির মৃত্যু হয়েছে। নিহত সেলিম শেখ মোরেলগঞ্জ উপজেলার কাঠালতলা এলাকার হাসেম শেখের ছেলে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। গেল ২৮ ফেব্রুয়ারি থেকে মাদক মামলায় বাগেরহাট কারাগারে ছিলেন তিনি। মঙ্গলবার (০৫ মার্চ) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন সকালে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সেলিম শেখের মেয়ে লাকি আক্তার বলেন, গত ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগরে ছিলেন। কারাগার থেকে আমাদের জানিয়েছে, হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু হয়েছে। আমরা বাবার মরদেহ নিতে এসেছি।

বাগেরহাট জেলা কারাগারের জেলার মো. আব্দুল্লাহেল আল আমিন জানন, কারাগারে সেলিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তার স্বজনদের জানানো হয়েছে। তারা হাসপাতালে এসেছেন। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম এম ফয়সাল ইসলাম স্বর্ণ জানান, রাতে মো. সেলিম শেখ নামে এক হাজতীকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন কিন্তু সেলিম শেখকে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com