• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৩
সর্বশেষ :
দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দেবহাটায় প্রবাসী নারীর ঝুলন্ত ম*র*দে*হ উ*দ্ধার শ্যামনগর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

মৌসুমীকে নিয়ে মুখ খুললেন ওমর সানী

প্রতিনিধি: / ৩০০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিনোদন: চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে চিত্রনায়িকা মৌসুমীর অংশগ্রহণের গুঞ্জনকে উড়িয়ে দিলেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। সংবাদমাধ্যম অনুযায়ী, ওমর সানী সরাসরি জানিয়ে দিলেন, নির্বাচনে দাঁড়াচ্ছেন না মৌসুমী। এ বিষয়ে ওমর সানীর ভাষ্য, ‘আমিও কানাঘুষা শুনেছি, মৌসুমী এবার নির্বাচনে দাঁড়াবে। এটার কোনো ভিত্তি নেই। কারণ, আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছরটা মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা হল, নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছে আমার ফ্যামিলির কারও নেই। এ ধরণের অনুরোধ আমাকে কেউ করবেন না।’ এরপর শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খানিকটা বিরক্তিও প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক। তিনি বলেন, ‘শুনেছি এবার শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার যারা প্যানেল সাজাবেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়া করে তারা কেউ আমাকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে অনুরোধ করবেন না। কারণ, ভালো সিনেমা দিয়ে জীবনে মানুষের যতটুক ভালোবাসা আমরা পেয়েছি এই নির্বাচন করে সেই ভালোবাসা হারাতে চাই না।’ শিল্পী সমিতির ২০২৩-২৪ মেয়াদে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করে করেছিলেন মৌসুমী। এ নির্বাচনে ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন মৌসুমী। এরপর সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা শুরু হলে পর তিনি আর সমিতিতেই আসেননি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com