• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৫
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

হিউং ওরফে ভি নতুন গান নিয়ে আসছে

প্রতিনিধি: / ৩৪৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিনোদন: বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে রয়েছেন বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএসের সব তারকা। জাংকুক থেকে জিমিন, ভি- সবাই এখন সেনাবাহিনীর পোশাকে দেশের সেবায় নিয়োজিত। তবে এরই মধ্যে বিটিএস ভক্তদের জন্য নতুন গান উপহার দিচ্ছেন কিম তাই-হিউং ওরফে ভি। পপ-সোল আরঅ্যান্ডবি ঘরানার একটি প্রেমের গান আসতে চলেছে এই গায়কের। আগামী ১৫ মার্চ দুপুর ১টায় ‘ফ্রেন্ডস’ শিরোনামের গানটি প্রকাশিত হবে বলে জানিয়েছে ভির এজেন্সি বিগ হিট মিউজিক। বৈশ্বিক ফ্যান কমিনিউটি প্ল্যাটফরম উইভার্সে গানের কয়েকটি টিজার প্রকাশ করেছে বিগ হিট মিউজিক। এদিকে ভির নতুন গান প্রকাশের ঘোষণায় উচ্ছ¡সিত বিটিএস ভক্তরা। অনেকের ধারণা যে এটি ‘ফ্রেন্ডস’ গানটির একটি এক্সটেনশন, যা জিমিন এবং ভি একসঙ্গে তৈরি করেছেন। গানটির শিরোনামে ‘শেষ’ (ঊহফ) শব্দটি মার্ক করে দেওয়ায় অনেকে আবার সেটি নিয়েও ভিন্ন ভিন্ন তত্ত¡ দাঁড় করাচ্ছেন। তবে সবার অপেক্ষা এখন গানটির মুক্তিকে ঘিরে। গত বছর ভি তার প্রথম একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছে। ওই অ্যালবামে মোট ছয়টি গান রয়েছে। বিটিএসের অন্যতম এই সদস্য ইতিমধ্যে বেশ কয়েকটি একক ট্র্যাক মুক্তি দিয়েছেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। ‘সিঙ্গুলারিটি’ (লাভ ইওরসেলফ : টিয়ার) এবং ‘স্টিগমা’ (উইংস)-এর মতো গানগুলো তাঁর একক নৈপুণ্যকে তুলে ধরেছে বারবার। ব্যারিটোন কণ্ঠ, হৃদয়গ্রাহী গান এবং ক্যারিশম্যাটিক মঞ্চ উপস্থিতি তাকে বিশ্বব্যাপী ভক্তদের কাছে প্রিয় করে তুলেছে। এবার নতুন গানে নিজেকে নতুন করে চেনাতে চলেছেন এই গায়ক। বর্তমানে সামরিক প্রশিক্ষণে আছেন বিটিএস তারকা ভি। প্রশিক্ষণে যোগ দেওয়ার আগে গত বছরের ডিসেম্বরে গানটি রেকর্ড করেন তিনি। আগামী বছরের ১০ জুন তাঁর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা। এর আগে বিটিএস তারকারা জানিয়েছেন, ২০২৫ সালে তারা সবাই ফের একত্রিত হবেন এবং ভক্তদের মাঝে ফিরে আসবেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com