• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৫
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

গায়িকা আঁচল রাঘওয়ানির মৃত্যুর ঘটনায় স্বামী আটক

প্রতিনিধি: / ২৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বিনোদন: ফের দুঃসংবাদ বিনোদন অঙ্গনে। ভারতের জনপ্রিয় লোকসংগীতশিল্পী আঁচল রাঘওয়ানির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উত্তর প্রদেশের বারানসি এলাকায় রহস্যজনক মৃত্যু হয়েছে ২২ বছর বয়সী লোকসংগীতশিল্পী আঁচল প্যাটেল ওরফে আঁচল রাঘওয়ানির। বুধবার আনুষ্ঠানিকভাবে উত্তর প্রদেশের বারানসি এলাকার শিবপুর থানার পক্ষ থেকে আঁচলের মৃত্যুর খবর জানানো হয়েছে। ৫ মার্চ মঙ্গলবারই রহস্যজনক মৃত্যু হয়েছে আঁচলের। খবর পেয়েই ছুটে গিয়েছেন আঁচলের ভাই বিকাশ। সেই দিনই তিনি দাবি করেছেন আঁচলকে খুন করা হয়েছে। অভিযোগের আঙুল তুলেছেন তাঁর স্বামীর দিকে। শিবপুর থানায় আঁচলের স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিকাশ। আঁচলের স্বামীর সঙ্গে আরো এক নারীর নাম নিয়েছেন গায়িকার ভাই। ময়নাতদন্তের জন্য আঁচলের মৃতদেহ পুলিশ নিজের হেফাজতে নেয়। শিবপুর থানা থেকে জানানো হয়েছে, আঁচলের স্বামী ও একজন নারীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। লোকসংগীতশিল্পী আঁচল তাঁর স্বামীর সঙ্গে বারানসির ঢেলওয়ারিয়া এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন। মৃত গায়িকার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার তাঁরা একটি ফোন পান। যেখানে জানানো হয়, আঁচল আর বেঁচে নেই। তিন বছর আগে দীপকের সঙ্গে বিয়ে হয় আঁচলের। যে ফ্ল্যাটে আঁচল-দীপক থাকতেন, সেখানে প্রায়ই বাইরের লোকজন আসত বলে জানা গেছে। দীপক স্ত্রীর ওপর অত্যাচার করতেন বলেও জানায় আঁচলের পরিবার। বিয়ের পর থেকেই আঁচল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, এমনটাও অভিযোগ করা হয়েছে আঁচলের পরিবারের পক্ষ থেকে। মাত্র ২২ বছর বয়সে জনপ্রিয়তার শিখরে পৌঁছেও অকালে চলে গেলেন আঁচল। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া বিনোদনজগতে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com