• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৭
সর্বশেষ :
সরকারি কাজে চাঁ*দা*বাজির অভিযোগ জামাত নেতার বি*রুদ্ধে, প্রশাসনের হস্তক্ষেপ চায় পানি উন্নয়ন বোর্ড দেবহাটায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত বনবিভাগের গু*লিতে জেলে নি*হ*ত, লা*শ নিয়ে রেঞ্জ অফিসে ব্যাপক ভা*ঙ*চুর ঈদুল আজহার তারিখ ঘোষণা করল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বি*প*র্য*স্ত তালা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত মোঃ আবদুল মজিদ সাংবাদিক পরিবারও রেহাই পায়নি চেয়ারম্যান হাকিমের হাত থেকে! মারা গেছেন কারিনা কায়সার ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন

যেভাবে লক থাকা স্ক্রিনেও গুগল ম্যাপ দেখবেন

প্রতিনিধি: / ৭৩৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

আইটি: গুগল ম্যাপ দিকনির্দেশনা দেখে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এখন বেশ জনপ্রিয় একটি অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে প্রতিনিয়তই অ্যাপটিতে আসছে বিভিন্ন আপডেট এবং নতুন নতুন ফিচার। আর এরই ধারাবাহিকতায় স¤প্রতি ‘গø্যানসিয়েবল ডিরেকশনস’ নামে নতুন একটি ফিচার এসেছে গুগল ম্যাপসে। এই ফিচারে ফোনের স্ক্রিন লক করা থাকলেও লকড পর্দাতেই গুগল ম্যাপ সরাসরি লকড স্ক্রিনের ওপরে দিকনির্দেশনা দেখাবে। সেই সঙ্গে গন্তব্যে পৌঁছাতে আনুমানিক সময়ের ধারণাও দেবে। তবে এই সুবিধাটি আপনা-আপনি চালু হবে না বলে জানিয়েছে গুগল। ফিচারটি চালু করতে চাইল সেটিংসে গিয়ে নেভিগেশন সেটিংসে যেতে হবে। এরপর সেখানে থাকা ‘গø্যানসিয়েবল ডিরেকশনস হোয়াইল নেভিগেটিং’ টগলটি অন করে দিতে হবে। ফিচারটি যদি চালু করা না থাকে, তাহলে ম্যাপসের কোনো তথ্য দেখা যাবে না, যদি ফোনের স্ক্রিন লক করা থাকে। আর এই ফিচারটি চালু করে নিলে এটি স্থায়ীভাবে চালু হবে। ফিচারটি যদি বন্ধ করতে চান, তাহলে সেটিংসের আবারও একই স্থানে গিয়ে টগলটি অফ করে দিলে তা বন্ধ হয়ে যাবে। আপাতত ফিচারটি সবার জন্য চালু হয়নি। তবে খুব তাড়াতাড়িই এটি সবার জন্য চালু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com