• শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৫
সর্বশেষ :
ডুমুরিয়ায় লবণাক্ত জমিতেও সূর্যমুখীর বাম্পার ফলন নাছিম ফারুক খান মিঠুর সাথে জেলা ছাত্রদলের শাহীন ইসলামের শুভেচ্ছা বিনিময় সুন্দরবনে ফের বনদস্যু*দের তাণ্ডব, সাতক্ষীরা রেঞ্জ থেকে ৮ জেলে অ*প*হরণ মেয়াদোত্তীর্ণ কমিটির দৌরাত্ম্য, মাদকের স্বর্গে পরিণত সরুলিয়া বাজার! জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ লাভ করলেন এম সামাদ মতিন নারায়ণগঞ্জে আড়াইহাজারে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নারায়ণগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহায়তায় সফল বাস্তবায়ন দেবহাটায় পুলিশের অভিযানে আবারও ভারতীয় রেনু পোনা আটক দেবহাটায় ভগ্নিপতির বি*রুদ্ধে মিথ্যা মা*মলার অভিযোগে সংবাদ সম্মেলন আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ

হাতুরাসিংহে মাহমুদ উল্লাহর প্রশংসায়

প্রতিনিধি: / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

স্পোর্টস: ওয়ানডে দলের পর চন্দিকা হাতুরাসিংহের টি-টোয়েন্টি দলেও প্রত্যাবর্তন হয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩১ বলের ৫৪ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন মাহমুদ। দ্বিতীয় ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে নামার সুযোগ মেলেনি এই ডানহাতি ব্যাটারের। আজ শনিবার শেষ টি-টোয়েন্টি, তার আগে গতকাল শুক্রবার পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে জানিয়েছেন, মাহমুদ এখন অনেক স্বাধীনতা নিয়ে খেলছেন। হাতুরাসিংহে বলেন, ‘সে অনেক অভিজ্ঞতা যোগ করছে। সে যেভাবে বিপিএলে খেলেছে, আমাদের সবাইকে দেখিয়েছেৃ। এখন সে অনেক স্বাধীনতা নিয়ে খেলছে। আমি তাকে যখন বিশ্বকাপে (ওয়ানডে) দেখেছি, সে নিজের খেলা নিয়ে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করছিল। এখন খুব সুন্দর খেলছে।’ মাহমুদের মতো ফিনিশারের ভ‚মিকায় এই সিরিজে সুযোগ পাওয়া জাকের আলী অনিককে দেখেও মুগ্ধ হাতুরাসিংহে। এবারের বিপিএলের আগে জাকেরের খেলা খুব বেশি দেখেননি জানিয়ে বলেন, ‘সে কী করতে পারে, তা দেখে খুব ভালো লাগছে। আমি তার খেলা খুব বেশি দেখিনি। শুধু এবারের বিপিএলেই দেখেছি। ফিনিশার হিসেবে যে গুণটা সবচেয়ে বেশি দরকার, তা আছে জাকেরের, সে খুবই শান্ত। এটাই চোখে পড়েছে এবারের বিপিএলে। এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই একটা গুণ আপনার দরকার, যখন আপনি পাঁচ, ছয়, সাতে ব্যাট করবেন। কারণ বেশির ভাগ সময় আপনাকে কিছু কাজ করতে হবে অনেক সীমাবদ্ধতার মধ্যে। সে যা করেছে, তা দেখতে পেরে খুবই ভালো লেগেছে। আমাদের অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com