• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫
সর্বশেষ :
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা শতবর্ষি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান দেবহাটায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পর্নে বিভিন্ন মন্দিরে ওসির পরিদর্শন সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডি

ইংল্যান্ডকে ইনিংসে হারিয়েছে ভারত

প্রতিনিধি: / ৪৫৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

স্পোর্টস: ধর্মশালায় ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের প্রাপ্তি বলতে এটুকুই! শততম টেস্ট খেলতে নামা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনই হয়ে থাকলেন ভারতের শেষ টেস্ট জয়ের মূল প্রভাবক। তার ৫ উইকেট শিকারে পঞ্চম টেস্টেও ইংল্যান্ডকে ইনিংস ও ৬৪ রানে হারিয়েছে স্বাগতিক দল। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারত পায় ৪৭৭ রানের সংগ্রহ। ২৫৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামা ইংল্যান্ড এদিন বেশি দূর যেতে পারেনি। তিন দিনের মধ্যেই তারা ১৯৫ রানে গুটিয়ে গেছে। অফস্পিনার অশ্বিন ৭৭ রানে ৫ উইকেট নিয়েছেন। ব্যাট করতে নামা ইংল্যান্ডের টপ আর মিডল অর্ডারে ধস নামিয়েছেন মূলত অশ্বিন। লাঞ্চের মধ্যেই তারা ১০৩ রানে হারায় ৫ উইকেট! অশ্বিনের মতো শততম টেস্ট খেলতে নামা জনি বেয়ারস্টো অশ্বিনের ওপর চড়াও হয়েছিলেন। তার বলে তুলে নেন তিনটি ছয়। শেষ পর্যন্ত কুলদীপের বলে এলবিডাবিøউতে ৩১ বলে ৩৯ রানে আউট হয়েছেন তিনি। লাঞ্চের মুহূর্তে বেন স্টোকসকে বিদায় করে অশ্বিন-ই টেস্টের গতিপথ নির্ধারণ করে দেন। টেস্টে ইংলিশ অলরাউন্ডারকে ১৩তম বারের মতো আউট করেছেন অশ্বিন। ধসের মাঝে একমাত্র লড়াকু ব্যাটার ছিলেন শুধু জো রুট। তার করা ৮৪ রানই ছিল সর্বোচ্চ। ইনিংসে আউট হওয়া শেষ ব্যাটারও ছিলেন তিনি। কুলদীপের বলে আউট হতেই জয়ের উল্লাসে মাতে ভারতীয়রা। এই ম্যাচে অশ্বিন ৯ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে পাঁচ উইকেট শিকার করেছেন ৩৬তমবার।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২১৮ (ক্রলি ৭৯; কুলদীপ ৫/৭২ অশ্বিন ৪/৫১) ও ১৯৫ (রুট ৮৪; অশ্বিন ৫/৭৭)
ফল: ভারত ইনিংস ও ৬৪ রানে জয়ী।
ভারত ৪৭৭ (রোহিত ১০৩, গিল ১১০; শোয়েব ৫/১৭৩)
প্লেয়ার অব দ্য ম্যাচ: কুলদীপ যাদব (৫/৭২, ৩০ রান ও ২/৪০)
প্লেয়ার অব দ্য সিরিজ: যশ্বসী জয়সওয়াল ৭১২ রান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com