• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৯
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

তমা ‘তুফান’ সিনেমা প্রসঙ্গে মুখ খুললেন

প্রতিনিধি: / ৩৭৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

বিনোদন: চিত্রনায়ক শাকিব খান ‘তুফান’ নামে নতুন একটি সিনেমার শুটিং শুরু করবেন শিগগিরই। এটি পরিচালনা করছেন রায়হান রাফি। সিনেমাটির গল্পে নায়িকা দুইজন। অফিসিয়ালি ঘোষণা দেওয়া না হলেও এরমধ্যে কলকাতার মিমি চক্রবর্তীকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। গুঞ্জন উঠেছে, সিনেমাটির আরেক নায়িকা হিসাবে বাংলাদেশের তমা মির্জাকে নেওয়া হয়েছে এবং তমার সঙ্গে কাজ করা নিয়ে শাকিবের আপত্তি রয়েছে। এ নিয়ে গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছে। কিন্তু এই গুঞ্জনের কোনো সত্যতা স্বীকার করেননি নির্মাতা রাফি কিংবা নায়ক শাকিব খান। এদিকে বিষয়টি জানতে তমা বেশ অবাক হন। তিনি বলেন, এটা সম্পূর্ণই গুজব। আমি ‘তুফান’ সিনেমায় কাজ করছি না এটা নিশ্চিত। সবচেয়ে বড় কথা হচ্ছে, এ সিনেমা নিয়ে আমার সঙ্গে কথাই হয়নি। আরও একটি বিষয়, সিনেমার দ্বিতীয় নায়িকা হিসাবে আমি কাজ করবো না। যদি প্যারালালও হয়, তুফানের সেই চরিত্রটিতে আমি কাজ করবো না। এর বিশেষ একটা কারণ রয়েছে। সেটা নাইবা বলি। তবে আমার সঙ্গে তুফানে অভিনয় নিয়ে যে কোনো কথা হয়নি, সেটা শতভাগ সত্যি।’ তিনি আরও বলেন, ‘তুফান সিনেমায় শাকিব খান আমার সঙ্গে কাজ করবেন না বলে যে গুজব রটানো হয়েছে, সেটা খুবই নিন্দনীয়। যিনি বা যারা এসব গুজব ছড়াচ্ছেন তারা আসলে ইন্ডাস্ট্রির ভালো চান না। শাকিব খানের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তিনি কেন আমার সঙ্গে কাজ করবেন না? আমি উনাকে সম্মান করি। উনিও আমাকে সম্মান দিয়ে কথা বলেন।’ এদিকে রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’র পর তমা মির্জার নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। কাজও করেননি তিনি। বর্তমানে নতুন একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। প্রযোজনা সংক্রান্ত বিধি নিষেধের কারণে বিস্তারিত এখনই জানাতে পারছেন না এ অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com