• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৬
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

৭৫ এর ১৫ আগস্টের পর স্বাধীনতার ঘোষনা নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে স্বাধীনতাবিরোধী ও স্বৈরশাসকরা

প্রতিনিধি: / ৫২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ৭ই
মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের মধ্যদিয়েই স্বাধীনতার
ঘোষনা হয়েছে। দেশের কৃষ, শ্রমিক, ছাত্র-শিক্ষক, জনতা জাতির পিতার সেই ভাষনে
অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের
সভ্রমের ফসল হচ্ছে আজকের স্বাধীন বাংলাদেশ। কিন্তু ৭৫ এর ১৫ আগস্টের পর
স্বাধীনতা বিরোধী ও স্বৈরশাসকরা দেশ পরিচালনা করার কারণে স্বাধীনতার ঘোষনা
নিয়ে তারা নানাভাবে বিতর্ক সৃষ্টি করেছে।
শুক্রবার (৮ মার্চ) বিকিলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ই মার্চ
উদ্ধসঢ়;যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ
সদস্য বদিউজ্জামান সোহাগ এ কথ বলেন।
সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আরো বলেন, জাতির পিতা সোনার
বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে
দেয়নি। তার আগেই ঘাতকরা জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
তবে, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন
বাস্তবায়ন করছেন। শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ মাথা
উঁচু করে দাঁড়িয়েছে।
শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক
আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন
উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ,
বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের
সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান
হোসেন রাজিব, যুবলীগনেতা হাসানুজ্জামান জমাদ্দার, বাদশা আলমগীর আলম
প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com