• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫১
সর্বশেষ :
দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা হরমুজ প্রণালীতে মাইন পুঁতছে ইরান, এই খবরে ইউরোপের বাজারে চরম হাহাকার

বুবলী ভক্তদের মাতাতে প্রস্তুত

প্রতিনিধি: / ২৫৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। খুব অল্প সময়েই নিজের অভিনয়গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। গেল বছরের ঈদুল ফিতরে দুটি চলচ্চিত্র নিয়ে প্রেক্ষাগৃহে সরব ছিলেন এই নায়িকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চলতি বছরও সিনেমাপ্রেমীদের মাতাতে প্রস্তুত বুবলী। গেল বছর ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘লোকাল’ সিনেমার মাধ্যমে হলে দর্শক মাতিয়েছেন বুবলী। এবারেও ঈদুল ফিতরে দুই সিনেমা নিয়ে প্রস্তুত তিনি। এর মধ্যে একটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ এবং অন্যটি জসিম উদ্দিন জাক্রের ‘মায়া: দ্য লাভ’। সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ। প্রথমবারের মতো জুটি হয়ে এই সিনেমায় অভিনয় করেছেন তারা। ইতোমধ্যে সিনেমাটি মুক্তি উপলক্ষে প্রকাশ পেয়েছে দুটি পোস্টার। প্রতিটি পোস্টারেই রয়েছে রহস্যের ছাপ। এই সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমরা প্রায়ই বলি, ভিন্ন রকম গল্প, চরিত্র একেবারে অন্যরকম। কিন্তু অনেক সময় পর্দায় বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এই সিনেমাটা তার ব্যতিক্রম। আশা করছি, নিরাশ হবেন না সিনেমাপ্রেমীরা। আমাকে দর্শকরা নতুনভাবে আবিষ্কার করবেন। আমি ঈদের সিনেমার জন্য প্রস্তুত হয়ে আছি। অন্যদিকে জসিম উদ্দিন জাকির নির্মিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন একজন নয়, তিনজন নায়ক। পর্দায় এই নায়িকার সঙ্গে দেখা যাবে আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক এবং জিয়াউল রোশানকে। সিনেমাটির গল্পে দেখা যাবে, বুবলিকে পাগলের মতো ভালোবাসে মিলন। কিন্তু সে ভালোবাসে রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবে বুবলি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com