• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২২
সর্বশেষ :
দেবহাটায় জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত শ্যামনগরে ভাইরাস আক্রান্ত ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু নারায়ণগঞ্জে জাতীয় কণ্যাশিশু দিবস পালিত তালায় সার ডিলার নিয়োগে বঞ্চনার শিকার ছাত্রদল নেতা জুয়েল: নেপথ্যে বারবার অবমূল্যায়নের ইতিহাস একজন কিংবদন্তি ও এক অনন্য ভালোবাসার নাম লিওনেল মেসি : সুমন চৌধুরী পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, থাকছে মনিটরিং টিম ও নিয়মিত টহল দেবহাটায় মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে ওসি শাহীনের মতবিনিময় সভা

পেয়ারার যত স্বাস্থ্য উপকারিতা

প্রতিনিধি: / ৯২৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

লাইফস্টাইল: হার্ট হলো শরীরের রক্ত পাম্প করার যন্ত্র। এই অঙ্গটিই মানবদেহের প্রতিটি কোণে পুষ্টি এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। সেই সুবাদেই খেয়ে পরে বেঁচে থাকে দেহের প্রতিটি সজীব কোষ। তাই সুস্থ-সবল জীবন কাটাতে চাইলে হৃদযন্ত্রের স্বাস্থ্যের দিকে নজর ফেরাতেই হবে। এই কাজে সাফল্য পেতে চাইলে ঝটপট তেল-মশলা জাতীয় খাবারের সঙ্গে ব্রেকআপ করে নিন। তার বদলে প্রতিদিনের ডায়েটে জায়গা করে দিন পেয়ারার মতো একটি উপকারী ফলকে। এই কাজটা সেরে ফেললেই হার্টের স্বাস্থ্যের হাল হকিকত বদলে যাবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তাই আর সময় নষ্ট না করে হৃৎপিন্ডকে সুস্থ-সবল রাখার কাজে পেয়ারার কার্যকারিতা সম্পর্কে বিশদে জেনে নিন। তারপর আপনিও এই ফলকে ডায়েটে জায়গা করে দিয়ে হেসে-খেলে জীবন কাটানোর পথে এক কদম এগিয়ে যাবেন। পটাশিয়ামের ভান্ডার গবেষকদের কথায়, এই ট্রপিক্যাল ফলে রয়েছে অফুরন্ত পটাশিয়াম যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার কাজে সিদ্ধহস্ত। রক্তচাপ বশে থাকলে যে অনায়াসে হার্টের অসুখের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন, তা তো বলাই বাহুল্য। শুধু তাই নয়, এই উপাদানের গুণে হার্টের রক্তনালীর স্বাস্থ্যের হালও ফিরবে! তাই এই অঙ্গের হাল ফেরাতে চাইলে পেয়ারার সঙ্গে দ্রæত বন্ধুত্ব পাতিয়ে নিতে দেরি করবেন না যেন! পানির ঘাটতি দূর হবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। এমন ঘর্মাক্ত পরিবেশে দেহে পানির ঘাটতি হলেই বিপদের মুখে পড়তে পারে হৃৎপিÐ। তাই সুস্থ-সবল জীবন কাটানোর ইচ্ছা থাকলে আসন্ন গ্রীষ্মে পরিমিত পানিপান করতেই হবে। সেই সঙ্গে প্রতিদিন কামড় বসান পেয়ারার মতো একটি পানিসমৃদ্ধ ফলে। এই কাজটা করলেই আপনার দেহে পানির ঘাটতি মিটে যাবে। ফলস্বরূপ হৃদরোগের ফাঁদে পড়ার আশঙ্কা কমবে বৈকি! অ্যান্টিঅক্সিডেন্টের খনি বিপাক ক্রিয়ার পর আমাদের শরীরে একাধিক ক্ষতিকর উপাদান তৈরি হয়। এসব উপাদানের কারসাজিতেই হার্টসহ দেহের একাধিক অঙ্গের বাজতে পারে বারোটা। তাই নীরোগ জীবন কাটাতে চাইলে যেনতেন প্রকারেণ এসব ক্ষতিকর উপাদানকে শরীর থেকে বের করে দিতে হবে। এই কাজে আপনাকে সাহায্য করবে পেয়ারায় থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট। তাই হার্টকে সুস্থ রাখতে দ্রæত এই ফলের সঙ্গে সন্ধি করে নিন।
মহৌষধি ভিটামিন সি: এই ফল হলো ভিটামিন সি-এর আঁতুরঘর। এই ভিটামিন হার্টের হাল ফেরানো থেকে শুরু করে বøাড প্রেশার নিয়ন্ত্রণের কাজে বিশেষ ভ‚মিকা পালন করে। এমনকি এই ভিটামিনের গুণে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও। তাই হৃৎপিÐসহ দেহের একাধিক অঙ্গের হাল ফেরাতে চাইলে আজ থেকেই প্রতিদিন একটা করে পেয়ারা খাওয়া শুরু করে দিন। এই কাজটা সেরে ফেলতে পারলেই আপনার সুস্থ থাকার পথে আর কোনো বাধা আসবে না।
বাড়বে এইচডিএল কোলেস্টেরল: রক্তে উপকারী কোলেস্টেরল বা এইচডিএল-এর মাত্রা বাড়লে হার্টের রোগকে অনায়াসে পাশ কাটিয়ে জীবনের পথে এগিয়ে চলা সম্ভব। এইচডিএল’র মাত্রা বাড়ানোর কাজে আপনাকে যোগ্য সঙ্গ দিতে পারে পেয়ারা। তাই আর সময় নষ্ট না করে ঝটপট এই ফলকে ডায়েটে জায়গা করে দিন। তাতে হার্টের পাশাপাশি দেহের সার্বিক স্বাস্থ্যের হালও ফিরবে!


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com