• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০
সর্বশেষ :
দেবহাটায় পুলিশের অভিযানে মামলার দুই আসামি গ্রেফতার শ্যামনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ, আটক ২ নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নকে মশক নিধন ঔষুধ ও ফগার মেশিন বিতরণ টিকটকে সেনাবাহিনীর পরিচয়ে প্রতারণা, দেবহাটায় আমির হামজা আটক ধুলিহরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের দেবহাটায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাকিস্তানের প্রেসিডেন্টের মেয়ে ইতিহাস গড়ে ফার্স্ট লেডি হচ্ছেন

প্রতিনিধি: / ৪৬৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : পাকিস্তানের ফার্স্ট লেডি হতে যাচ্ছেন দেশটির নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির মেয়ে আসিফা ভুট্টো। শিগগিরই এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন আসিফ আলি। সোমবার স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ফার্স্ট লেডি হিসেবে তার মেয়ের নাম ঘোষণা করবেন। সাধারণত প্রেসিডেন্টের স্ত্রী হন ফার্স্ট লেডি। তবে ২০০৭ সালে জারদারির স্ত্রী বেনজির ভুট্টো আততায়ীর হাতে নিহত হন। আর এ কারণে মেয়েকে ফার্স্ট লেডি ঘোষণা করতে যাচ্ছেন জারদারি। দেশটির ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটতে যাচ্ছে। সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণার পর আসিফা ফার্স্ট লেডির প্রটোকল ও সরকারি সব সুযোগ-সুবিধা পাবেন। রোববার পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট পদ নিয়ে ভোট হয় শনিবার। এতে ৪১১ ভোট পান আসিফ আলি জারদারি। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী পিকেএমএপির চেয়ারম্যান মেহমুদ খান আচাকজাই মাত্র ১৮১ ভোট পান। এরপর আসিফ আলি জারদারিকে জয়ী ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন ইসিপি। এ নিয়ে দ্বিতীয় বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত জারদারি পাকিস্তানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com