• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

 ইয়াবাসহ মেম্বার গ্রেফতার মোরেলগঞ্জে

প্রতিনিধি: / ৫২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে মাসুম মুন্সি নামে ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার কালাচাঁদের মাজার এলাকা থেকে পুলিশ ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। বানিয়াখালী গ্রামের সাইদুর রহমান মুন্সির ছেলে মাসুম মুন্সি(৪২) খাউলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, থানা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে কিছু মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হয়। এসময় মাসুম মুন্সির কাছে ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ মাসুম মুন্সিকে বহনের দায়ে পশ্চিম খোন্তাকাট গ্রামের মিলন আকনকে(৪০) গ্রেফতার ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com