• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪২
সর্বশেষ :
আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ জরিমানা সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু বাগেরহাটে ধানক্ষেত থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার লেবাননে ইসরায়েলি ড্রোন হা*ম*লায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম

মিথিলা ‘অভাগী’ হয়ে বড় পর্দায় আসছেন

প্রতিনিধি: / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিনোদন: টালিউডের জনপ্রিয় পরিচালক অনির্বাণ চক্রবর্তীর পরিচালনায় আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’। এই সিনেমার নাম ভ‚মিকায় দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, অনির্বাণ চক্রবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে নির্মান করছেন ‘ও অভাগী’। পরিচালক অনির্বাণএক সাক্ষাৎকারে ‘ও অভাগী’ ছবির বিষয়ে জানিয়েছেন এতে উঠে আসবে ৭০ এর দশকের গ্রাম বাংলার করুণ বাস্তব চিত্র। পরিচালক আরও জানান, তিনি যথাসম্ভব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল গল্পের যে বিষয়বস্তু সেটাকে ধরে রাখতে চেয়েছেন। আসল গল্পটিকে খুব একটা নড়চড় করেনি। অভাগীর চরিত্রে মিথিলা সম্পর্কে অনির্বাণ জানান, অভাগীকে যেভাবে ভেবেছেন তার সঙ্গে মিথিলা দারুণভাবে ফিট করেন। তাই এই চরিত্রের জন্য তিনি তাকেই বেছেছেন। অনির্বাণের কথায়, ‘উনি যখন মেকআপ করে ক্যামেরার সামনে দাঁড়াল তখন দুর্দান্ত লাগছিল এই চরিত্রের জন্য। তারপর তার সঙ্গে যখন কাজ করলাম তখন বুঝলাম আমি যা চেয়েছিলাম সেটাকে ছাপিয়ে গিয়েছেন তিনি। দারুণ খুশি তার কাজ নিয়ে।’ ‘ও অভাগী’ ছবিতে মিথিলাকে ১৬ বছর এবং ৩০ বছরের এক নারীর চরিত্রে দেখা যাবে। এই দুটো চরিত্রে মিথিলাকে দারুণভাবে মানিয়েছে বলেও জানিয়েছেন পরিচালক। এই ছবিতে মিথিলা ছাড়াও রয়েছেন সুব্রত দত্ত। তিনি জমিদারের চরিত্রে অভিনয় করবেন। আগামী ২৯ মার্চ মুক্তি পাবে এই ছবিটি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com