• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৬
সর্বশেষ :
তালায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা শ্যামনগরে চিংড়িঘের দখলের অভিযোগে সংবাদ সম্মেলন দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান

১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে বেক্সিমকো

প্রতিনিধি: / ৯৪৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

অর্থনীতি: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড জিরো কুপন বন্ড ইস্যু করার মাধ্যমে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি কোম্পানিটির প্রথম জিরো কুপন বন্ড, যার নাম হবে-বেক্সিমকো ফার্স্ট জিরো কুপন বন্ড। সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, বেক্সিমকো ফার্স্ট জিরো কুপন বন্ডে ডিসকাউন্টের হার হবে ১৫ শতাংশ। এই বন্ড মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হবে। এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটি স্টক মার্কেটে লেনদেনযোগ্য নয়। আলোচিত জিরোকুপন বন্ডে সংগ্রহ করা অর্থ শ্রীপুর টাউনশিপ কোম্পানির সঙ্গে যৌথ উদ্যোগে ‘মায়ানগর’ নামের আবাসন প্রকল্পে বিনিয়োগ করবে। এ বিষয়ে গত ১০ মার্চ কোম্পানিটির পর্ষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে, ২০২১ সালে ইসলামী শরীয়াহসম্মত বন্ড সুকুক ছেড়ে কোম্পানিটি তিন হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। ওই অর্থ মূলত নবায়নযোগ্য দুই বিদ্যুৎ প্রকল্প- তিস্তা সোলার এবং করতোয়া সোলার কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। তবে সুকুক ইস্যু ও সোলার প্রকল্পে বিনিয়োগে বিনিয়োগকারীদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com