• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬
সর্বশেষ :
চুক্তির মেয়াদ শেষ হলেও অর্ধ সমাপ্ত প্রায় ৭ কোটি টাকার পৌর ভবন নির্মাণ প্রকল্প সাতক্ষীরার সেই আলোচিত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার পুরান ঢাকায় নবকুমার ইনস্টিটিউশনের ৮১ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪

জয়া ছোট্ট ঘোড়ার প্রাণ বাঁচাতে সাহায্য চাইলেন

প্রতিনিধি: / ৩৯৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। গেল ৯ ফেব্রæয়ারি দেশে মুক্তি পায় জয়া অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি। একই দিন পশ্চিমবঙ্গে মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ভ‚তপরী’। অভিনয়ে বাইরে প্রাণীক‚লের প্রতি প্রবল ভালোবাসা জয়ার- সেকথা এখন সবার জানা। প্রাণীদের অধিকার আদায়ে বারবার সোচ্চার হতে দেখা গেছে তাকে। রমজানের প্রথম দিনই এই তারকা কথা বলেছেন, রাস্তার কুকুর নিয়ে। এবার ছোট্ট একটি ঘোড়ার প্রাণ বাঁচাতে কলকাতার বন্ধুদের সাহায্য চাইলেন তিনি। গতকাল বুধবার সকালে জয়া ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে দেখা যায়, অসুস্থ একটি ঘোড়ার বাচ্চা মাটিতে পড়ে আছে। ক্যাপশনে কলকাতায় থাকা বন্ধুদের কাছে সাহায্য চেয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, অসুস্থ ঘোড়াটি কাঁকিনাড়া স্টেশনের মুখে নৈহাটি দিকে পড়ে আছে। এদিকে গতকাল মঙ্গলবার রাস্তার কুকুর নিয়ে একটি ফেসবুক পোস্ট করেন জয়া আহসান। তার কথায়, ‘আমাদের দেওয়া কেক, বিস্কুটেই রাস্তার বেশিরভাগ কুকুরদের পেট ভরে। কিন্তু রমজান মাসে সেটাও তাদের কপালে জোটে না। তারা তো আর আমাদের মতো রোজা রাখে না। তাই সামান্য খাবারের জন্য সারাদিন এদিক-সেদিক ঘুরে বেড়ায়। চলুন এই রমজানে আমরা রাস্তার এই অসহায় প্রাণীদের কথা একটু চিন্তা করি। আমাদের ঘরের বাইরে তাদের জন্য কিছু খাবার রেখে দেই।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com