• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৮
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

চঞ্চল চৌধুরীর ‘রুমি’ এবার ঈদে আসছে

প্রতিনিধি: / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন: ওটিটি’র সিরিজ-এ চঞ্চল চৌধুরী মানেই ভিন্নকিছু। এছাড়া ফিকশন নির্মাণে দারুণ সাড়া ফেলেছেন ভিকি জাহেদ। এই দুই মেধাবী নির্মাতা-অভিনেতার জুটি হয়ে নতুন সিরিজ হতে যাচ্ছে। যার শিরোনাম ‘রুমি’। ঈদে ‘রুমি’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী। তকদীর ও কারাগার এই দুটি ওয়েব সিরিজ দিয়ে বাংলা ওটিটি দুনিয়ায় সাড়া ফেলে ছিলেন চঞ্চল চৌধুরী। শুধু বাংলাদেশ নয়, কাজ দুটির সুবাদে তিনি পশ্চিমবঙ্গেও দর্শকদের কাছে আলাদা পরিচিতি অর্জন করেন। নতুন খবর, আরও এক নতুন ওয়েব সিরিজে অভিনয় করলেন চঞ্চল চৌধুরী।চঞ্চলকে নিয়ে সিরিজটি পরিচালনা করেছেন পুনর্জন্ম, কাজলের দিনরাত্রি, রেডরাম, আমি কী তুমি নির্মাণ করে সুনাম অর্জনকারী নির্মাতা ভিকি জাহেদ। এবারই প্রথম ভিকির নির্দেশনায় কোনো কনটেন্টে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল। এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যে চরিত্রটি ভার্সেটাইল এই অভিনেতার জন্যেও একেবারে নতুন! রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রুমি’। সংশ্লিষ্টরা এখনই এ ব্যাপারে মুখ খুলতে চাননি। এমনকি নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার। আসন্ন ঈদ উপলক্ষে হইচই অ্যাপে সিরিজটি মুক্তি পেতে পারে। চঞ্চল অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি সৃজিত মুর্খাজির পরিচালনায় প্রয়াত বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। আরেক ছবি রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ শুরু হবে আগামীতে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com