• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩১
সর্বশেষ :
জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা দিল অধিদপ্তর দেবহাটার পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা, নির্বাচনী আমেজে সরগরম জনপদ বিয়ের ফাঁদে সংঘবদ্ধ প্রতারণা! সাগরদাড়িতে চক্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ খুলনা প্রেসক্লাবে হা*ম*লা*কারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের গোয়ালডাঙ্গা বাজারে বেড়িবাঁধে আবারো ভাঙ্গন: উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন খুলনায় জা*লি*য়াতির মাধ্যমে চাকরি নিয়ে অর্থ আত্মসাৎ: ৬ বছরের কা*রা*দ*ণ্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৮ শিক্ষকেই চলছে পাইকগাছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ; ঝুঁকিতে পুরো প্রজন্ম ডুমুরিয়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে আগুনে পুড়ল দিনমজুরের বসতঘর

প্রতিনিধি: / ৪০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকান্ডে দিনমজুর আবুল কালাম হাওলাদারের বসতঘর পুড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। দিনমজুর পরিবারটি এখন খোলা আকাশের নিচে নিয়ে মানবেতর জীবনযাপন।
জানাগেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে মঙ্গলবার দুপুর ২টার দিকে।
মো. আবুল কালাম হাওলাদারের বসতবাড়িতে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এ সময় ওই বাড়িতে গৃহমালিক ও স্ত্রী তারা কেউ ঘরে ছিলেন না। প্রতিবন্ধী বড় ছেলে বাবুল হাওলাদার
বসতঘরে ঘুমিয়ে ছিল। আশেপাশের লোকজন আগুন জ্বলতে দেখে ডাকৎচিকার দিলে প্রতিবন্ধী বাবুল ঘর
থেকে বেড়িয়ে আসে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানের পূর্বেই স্থানীয় লোকজন পানি দিয়ে
আগুন নিয়ন্ত্রনে নেয়।
আবুল কালাম হাওলাদারের স্ত্রী রেহেনা বেগম বলেন, তার স্বামী মোংলায় দিনমজুরের কাজ করে। সে বাড়িতে
ছিলনা। তিনিও পিতার বাড়িতে ওই সময় ছিলেন। ঘরে প্রতিবন্ধী বড় ছেলে ঘুমিয়ে ছিল।
অগ্নিকান্ডে ঘরে থাকা নগদ টাকা, চাল, ডাল, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্র
পুড়ে ৪ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
এ ঘটনার পরে সন্ন্যাসী ফাঁড়ি পুলিশ পরিদর্শন করেছেন। স্থানীয় চেয়ারম্যানকেও বিষয়টি
জানিয়েছেন। ক্ষতিগ্রস্থ রেহেনা বেগম কান্নায় ভেঙ্গে পড়ে আরও বলেন, প্রতিবন্ধীই ছেলেসহ
পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে। মানুষের বাড়ি থেকে দুই এক বেলা খাবার দিচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com